Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সৌদির জেলে বন্দি উত্তরপ্রদেশের তরুণী, হতে পারে ফাঁসি! কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? আদালতে বাবা

উত্তরপ্রদেশের বাসিন্দা বছর ৩৩-এর শাহজাদি একটি শিশুকে দেখাশোনা করতেন।

সৌদির জেলে বন্দি উত্তরপ্রদেশের তরুণী, হতে পারে ফাঁসি! কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? আদালতে বাবা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 March 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: শিশু হত্যার অভিযোগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা শাহজাদি খানকে (Shahzadi Khan) ফাঁসির সাজা শুনিয়েছে সৌদি আরবের (Saudi Arabia) আদালত। আবুধাবি জেলে বন্দি থাকলেও শীঘ্রই তাকে মৃত্যুদণ্ড (Death Sentence) দেওয়া হতে পারে। এবার মেয়ের শারীরিক অবস্থা ও আইনি প্রক্রিয়ার খুঁটিনাটি জানতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বাবা সাব্বির খান। বিদেশমন্ত্রককে যাতে সবকিছু তথ্য জানানো হয় সেই আবেদন করেছেন তিনি।

অভিযোগ, যোগীরাজ্যের বান্দা জেলার বাসিন্দা বছর ৩৩-এর শাহজাদি একটি শিশুকে দেখাশোনা করতেন। আচমকা তার মৃত্যুতে গাফিলতির অভিযোগে সৌদি আরবের আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে শাহজাদিকে। দিল্লি হাইকোর্টের আইনজীবী আলি মহম্মদ মাজ এই আবেদন জানিয়েছেন। 

জানা গিয়েছে, কোভিডের সময় তিনি একটি বান্দায় একটি ব্যাঙ্কে কাজ করতেন। সেই সময় ফেসবুকে উজাইর নামে আগ্রার এক বাসিন্দার তাঁর বন্ধুত্ব হয়। ছোটবেলাতেই মুখ পুড়ে গিয়েছিল শাহজাদির। এরপর ২০২১ সালের নভেম্বরে উজাইর তাঁকে চিকিৎসার অজুহাতে এক দম্পতির কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে দম্পতি তাঁকে আবুধাবিতে নিয়ে যান। এরপরই পুলিশ দুবাইয়ে বসবাসকারী দম্পতি এবং উজাইরের বিরুদ্ধে মানব পাচারের মামলা দায়ের করে। 

দুবাইয়ে দম্পতির শিশুর দেখভালের জন্য শাহজাদিকে কাজে লাগানো হয়।  তবে শিশুটি ২০২২ সালে মাত্র চার মাস ২১ দিন বয়সে মারা যায়। ঘটনায় শাহজাদির বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ তোলেন দম্পতি। যদিও হাসপাতাল ময়নাতদন্তের সুপারিশ করলেও শিশুর বাবা-মা তা প্রত্যাখ্যান করেন বলে খবর। পরে আদালত শাহজাদিকে মৃত্যুদণ্ড দেয় ২০২৩ সালের ৩১ জুলাই। 

বাবা সাব্বির জানিয়েছেন, বর্তমানে তাঁর মেয়ে আবুধাবির আল বাতওয়া জেলে বন্দি। কিছুদিন আগেই মেয়ে ফোনে তাঁকে জানিয়েছেন যেকোনও সময় তাঁকে ফাঁসি দেওয়া হতে পারে। সে কারণেই মেয়ের হাল জানতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গত বছরই মেয়ের জীবন বাঁচাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন তিনি। 


```