Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাবার লালসার শিকার ৪ বছরের শিশুকন্যা, ২০ বছরের সাজা শোনাল আদালত

বাড়িতে ছিলেন না স্ত্রী। সেই সুযোগে নিজের ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে।

বাবার লালসার শিকার ৪ বছরের শিশুকন্যা, ২০ বছরের সাজা শোনাল আদালত

শেষ আপডেট: 19 October 2023 20:42

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ছিলেন না স্ত্রী। সেই সুযোগে নিজের ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

ঘটনাটি ত্রিপুরার ঢালাই জেলার। ২০১৯ সালে জানুয়ারি মাসে নিজের ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। জানা গেছে, বিশেষ কাজে বাপের বাড়িতে গিয়েছিলেন শিশুকন্যার মা। সেই সুযোগে মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত। পরের দিন বাড়ির ফিরে মেয়ের ক্ষত দেখে সন্দেহ হয় মায়ের। স্বামীর কাছ থেকে যুক্তিগ্রাহ্য জবাব না পেয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই ত্রিপুরার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল।

আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড শোনায় আদালত। অবশেষে ৪ বছর পর শিশুকন্যার নির্যাতনের বিচার পাওয়ায় আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তিনি বলেন, “নিজের মেয়ের সঙ্গে আমার স্বামী যা করেছিলেন মা হিসেবে তা মেনে নিতে পারিনি। তাই স্বামীর শাস্তি চেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলাম। অবশেষে বিচার মিলল।”

 অন্যদিকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নৈনিতালের এক আদালত এদিন ২১ বছরের এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে নাবালিকাকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে, কাজ দেওয়ার নাম করে ১৬ বছরের এক তরুণীকে নেপালে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। মেডিক্যাল পরীক্ষায় তা নিশ্চিত হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।


```