Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পাকিস্তানকে জবাব দিক কেন্দ্র, চান ফারুক, সাফ জানালেন, কাশ্মীর কখনও ভারতের হাত ছাড়বে না

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে। তাঁর কথায়, জম্মু-কাশ্মীরের মানুষ কখনও পাকিস্তানের হাত ধরবে না। তারা ভারতের হাত ধরে থাকবে।

পাকিস্তানকে জবাব দিক কেন্দ্র, চান ফারুক, সাফ জানালেন, কাশ্মীর কখনও ভারতের হাত ছাড়বে না

ফারুক আবদুল্লাহ

শেষ আপডেট: 28 April 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত। যাতে ভবিষ্যতে আর পহেলগামের মতো হত্যাকাণ্ড ঘটানোর সাহস না পায়। বলেছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ।

জম্মু-কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে। বলেছেন, ১৯৪৭-য়েই জম্মু-কাশ্মীরের মানুষ দ্বিজাতিতত্ত্বকে নদীতে নিক্ষেপ করেছে। আমাদের প্রতিবেশীরা ভুল করছে। তারা যদি মনে করে থাকে ২০২৫-এ কাশ্মীরের মানুষ মত বদল করেছে, তাহলে মস্ত বড় ভুল করছে। জম্মু-কাশ্মীরের মানুষ কখনও পাকিস্তানের হাত ধরবে না। তারা ভারতের হাত ধরে থাকবে।

কাশ্মীরে হিংসা থামাতে বহুদিন ধরেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কথা বলছিলেন এই প্রবীণ রাজনীতিক। তা নিয়ে কখনও কেন্দ্রীয় মন্ত্রী তো কখনও বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন। সোমবার সেই প্রসঙ্গ টেনে ফারুক বলেছেন, পহেলগামের ঘটনার পর আর পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কথা বলছি না। পড়শি দেশকে এখন উচিত শিক্ষা দেওয়া দরকার। 

কেন্দ্রীয় সরকারের প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরজি, এমন জবাব দিক ভারত, যেন পাকিস্তান মনে রাখে জঙ্গিদের মদত করার পরিনাম কী হতে পারে।


```