বাড়িতে বোকা খাওয়ার ভয়ে চরম পদক্ষেপ (Suicide) ষষ্ঠ শ্রেণির ছাত্রের। এদিকে যখন রেজাল্ট (Result) বেরিয়েছে তখন দেখা গেছে ৭০ শতাংশ নম্বর পেয়েছে সে।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 April 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: এবারের পরীক্ষা তেমন ভাল হয়নি। তার উপর পরীক্ষা শেষের যখন খাত দেখানোর কথা ছিল, তাঁর আগে কানাঘুষো শুনতে পেয়েছিল, কম নম্বর পাচ্ছে সে। বাড়িতে বোকা খাওয়ার ভয়ে চরম পদক্ষেপ (Suicide) ষষ্ঠ শ্রেণির ছাত্রের। এদিকে যখন রেজাল্ট (Result) বেরিয়েছে তখন দেখা গেছে ৭০ শতাংশ নম্বর পেয়েছে সে।
সোমবার আয়ুশের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে (Balurghat)। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে পড়ত বছর বারোর ছাত্র। তার দেহের পাশ থেকে সুইসাইড নোটও (Suicide Note) উদ্ধার করেছে পুলিশ (Police)। যেখানে লেখা হয়েছে, পরীক্ষায় কম নম্বর পেলে বকা খেতে হবে, তাই এহেন চরম পদক্ষেপ নিয়েছে সে।
স্কুলের তরফে জানা গিয়েছে, বেশিরভাগ বিষয়েই ৭০ শতাংশের ওপর নম্বর পেয়েছে আয়ুশ। কিন্তু কোনওভাবে ভুল খবর পেয়ে মানসিক অবসাদে ভুগছিল সে। বাবা-মায়ের বকুনি খাওয়ার ভয়ে নিজেকেই শেষ করে দিল সে।
স্কুলের হেড স্যার আয়ুশের মৃত্যুর খবর পেয়ে অবাক। তিনি জানিয়েছেন, ছেলে-মেয়েদের অভিভাবকদের আরও বেশি করে সচেতন থাকা উচিত। সন্তানরা কী করছে, সেদিকেও নজর দেওয়া উচিত।
ইতিমধ্যেই আয়ুশের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছ পুলিশ।