Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

জমি দখল করেছে 'মাফিয়ারা', কান্নায় ভেঙে পড়ে সরকারি অফিসের মেঝেতে গড়াগড়ি কৃষকের

বুধবারই বেঙ্গালুরুর একটি শপিং মলে এক কৃষককে ঢুকতে দেওয়া হয়নি তিনি ধুতি পরেছিলেন বলে।

জমি দখল করেছে 'মাফিয়ারা', কান্নায় ভেঙে পড়ে সরকারি অফিসের মেঝেতে গড়াগড়ি কৃষকের

মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন এক কৃষক

শেষ আপডেট: 17 July 2024 18:40

দ্য ওয়াল ব্যুরো: কৃষকদের নিয়ে সবসময় ভাবিত কেন্দ্রীয় সরকার। এমন দাবি আখছার করা হয়। কিন্তু একে একে যে যে ঘটনা সামনে আসে প্রায় দিনই, তা মোটেই কেন্দ্রের জন্য সুখকর নয়। বুধবারই বেঙ্গালুরুর একটি শপিং মলে এক কৃষককে ঢুকতে দেওয়া হয়নি তিনি ধুতি পরেছিলেন বলে। এবার মধ্যপ্রদেশে দেখা গেল আরও করুন ছবি। সরকারি দফতরের অফিসে কান্নায় ভেঙে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন এক কৃষক। 

জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত আর সহ্য করতে পারছেন না তিনি। তারাই তাঁর জমি হাতড়ে নিয়েছে। এই অবস্থায় কী করবেন তা বুঝে উঠতে না পেরেই জেলাশাসকের অফিসে এসেছিলেন মধ্যপ্রদেশের মান্দসৌরের বাসিন্দা শঙ্করলাল। কিন্তু সেখানে এসেও কোনও সুরাহা না মেলায় পুরোপুরি ভেঙে পড়লেন তিনি। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ওই কৃষক মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছেন এবং বলছেন, ''এখন আমি কী করব...'' 

শঙ্করলালের অভিযোগ, জমি মাফিয়ারা তাঁর জমি দখল করে নিয়েছে। কোনও ভাবেই সেটা উদ্ধার করতে পারছেন না তিনি। তাঁকে ভয়ও দেখানো হচ্ছে। এই অবস্থায় পুলিশ, স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেছেন তিনি। কিন্তু কোনও পদক্ষেপ হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে বলে দাবি। এই কারণে আর কোনও দিশা না পেয়ে সোজা জেলাশাসকের অফিসেই আসেন শঙ্করলাল। কিন্তু সেখানে এসেও খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। 

বৃদ্ধ কৃষকের সাফ বক্তব্য, তিনি সরকারের প্রতি অসন্তুষ্ট কারণ রাজ্যে কৃষকদের ঠকানো হচ্ছে। পাশাপাশি সরকারি অফিসারও দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন শঙ্করলাল। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে জমি নিয়ে এত বিতর্ক তা বর্তমানে শঙ্করলাল এবং পরিবারের হাতেই রয়েছে। তবে এই জমির অর্ধেক অশ্বিন নামের ব্যক্তিকে বিক্রি করা হয়েছিল ২০১০ সালে। কিন্তু এখন পাল্টা অভিযোগ করা হয়েছে যে, জমি হস্তান্তর হয়ে গেলেও শঙ্করলালের পরিবার তা ছাড়তে চাইছে না।  


```