Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অসুস্থ স্ত্রীর সেবায় অবসর ব্যক্তির, ফেয়ারওয়েলের দিন মৃত্যু মহিলার

ছবি তুলতে তুলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা মৃত বলে ঘোষণা করেন।

অসুস্থ স্ত্রীর সেবায় অবসর ব্যক্তির, ফেয়ারওয়েলের দিন মৃত্যু মহিলার

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 25 December 2024 20:46

দ্য ওয়াল ব্য়ুরো: গলায় মালা। হাতে ফুলের বুকে। স্বামী অবসর নিয়েছেন, এখন তাঁর পুরো সময়টা শুধু স্ত্রীর। খুশিতে আত্মহারা মহিলা তাই অবসরের দিন উদযাপন করছিলেন স্বামীর সঙ্গেই। কিন্তু এক মুহূর্তেই গোটা চিত্রটা বদলে যায়। আনন্দঘন মুহূর্ত বিষাদে ভরে যায়। 

রাজস্থানের কোটার দেবেন্দ্র স্যান্ডেল। স্ত্রী অসুস্থ, তাঁর দেখভালের জন্য অবসরের নির্দিষ্ট সময়ের পূর্বেই অবসর নেন অর্থাৎ ভিআরএস নেন। ঘটনার দিন তাঁর অবসর উদাযপন হচ্ছিল। স্ত্রীকে পাশে বসিয়ে গলায় মালা পরে বেশ খুশি দেখাচ্ছিল তাঁকে। হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। 

রেকর্ড হওয়া ভিডিও-তে শোনা যায়, মহিলা দেবেন্দ্রকে বলছেন, 'মাথা ঘুরছে আমার।' চোখে পাতা ফেলার আগেই স্বামী কাউকে জল এনে দিতে বলছেন আর তাঁর পিঠ ঘষে দিচ্ছেন। 

অসুস্থ হয়ে লুটিয়ে পড়ার সময়ও তিনি হাসছেন, সেসময় উপস্থিত কেউ তাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে বলেছিলেন। তারপরই তিনি টেবিলে লুটিয়ে পড়েন। 

এরপরই হুড়োহুড়ি লেগে যায়। কী হল, কী হল বলে লোকজন দৌড়াদৌড়ি করতে শুরু করেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

জানা গিয়েছে, তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না। তাঁকে দেখভালের জন্যই দেবেন্দ্র অবসর নিয়েছিলেন। 

ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। পরিবারের মানুষজনও অবাক। তাঁদের কথায়, অসুস্থ সামান্য ছিলেন কিন্তু এমন অকাল প্রয়াণ মেনে নেওয়া যায় না। আনন্দের অনুষ্ঠান এভাব বিষাদে পরিণত হবে। তাঁরা কল্পনাও করেননি। 


```