Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'এভাবে আর পারছি না', ভাইকে ফোন করেই আত্মঘাতী যুবক, বিষ খাইয়ে মারলেন মা, ছেলে ও স্ত্রীকে

পুলিশ সূত্রে খবর, চেতন আত্মহত্যার আগে তাঁর পরিবারের সদস্যদের বিষ খাইয়েছিলেন।

'এভাবে আর পারছি না', ভাইকে ফোন করেই আত্মঘাতী যুবক, বিষ খাইয়ে মারলেন মা, ছেলে ও স্ত্রীকে

চেতন ও পরিবারের সদস্যরা

শেষ আপডেট: 17 February 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের মাইসুরুর অ্যাপার্টমেন্ট একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার হল। সোমবার সকালে ৪৫ বছর বয়সি চেতন, মা প্রিয়ম্বদা (৬২), স্ত্রী রূপালি (৪৩) ও তাঁদের একমাত্র সন্তান ১৫ বছর বয়সি কুশল বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে খবর। বিশ্বেশ্বরায়া নগরের ওই অ্যাপার্টমেন্টে মৃত্যুর খবরে সাতসকালে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 

পুলিশ সূত্রে খবর, চেতন আত্মহত্যার আগে তাঁর পরিবারের সদস্যদের বিষ খাইয়েছিলেন। কিন্তু ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি তা এখনও জানা যায়নি। তাঁদের খুন করা হয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে আত্মহত্যার আগে সোমবার ভোর রাত ৪টে নাগাদ আমেরিকায় বসবাসকারী ভাই ভরতকে ফোন করেন চেতন। পরিষ্কার জানিয়ে দেন, "এভাবে আর বাঁচা সম্ভব নয়। আমরা আত্মহত্যা করব।" এরপরই ফোন কেটে দেন তিনি। 

এরপরই ভাই ভরত আতঙ্কিত হয়ে চেতনের শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেন এবং দ্রুত তাঁদের অ্যাপার্টমেন্টে যেতে বলেন। তবে রূপালির পরিবারের সদস্যরা সেখানে যাওয়ার আগেই দুর্ঘটনা ঘটে যায় বলে খবর। 

ইতিমধ্যে বিদ্যারণ্যপুরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই পুরো বিষয় পরিষ্কার হবে। অ্যাপার্টমেন্টের অনান্য পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```