Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উইং কমান্ডার ব্যোমিকা ও কর্নেল সোফিয়ার নামে একগাদা ভুয়ো অ্যাকাউন্ট, সতর্ক বার্তা পিআইবির

'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) ঘিরে দেশজুড়ে উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভুয়ো তথ্য।

উইং কমান্ডার ব্যোমিকা ও কর্নেল সোফিয়ার নামে একগাদা ভুয়ো অ্যাকাউন্ট, সতর্ক বার্তা পিআইবির

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 May 2025 08:55

দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) ঘিরে দেশজুড়ে উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভুয়ো তথ্য। এবার তা নিয়েই সতর্ক করল কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। রীতিমতো টুইট করে জানানো হয়েছে, উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh) ও কর্নেল সোফিয়া কুরেশির (Sofia Qureshi) নামে যে X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট (fake X accounts) ঘুরছে, তা সম্পূর্ণ ভুয়ো।

এই অ্যাকাউন্টগুলির মধ্যে একটির ব্লু-টিকও ছিল, ফলে অনেকেই সেটিকে সরকারি বা সত্য বলে ধরে নিয়েছেন। অথচ, পিআইবি জানায়, এই দুই সেনা আধিকারিকেরই কোনও সরকারি X হ্যান্ডল নেই। ভুয়ো প্রোফাইল তৈরি করে জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ।

পিআইবি-র তরফে পোস্ট করে বলা হয়, “সতর্ক থাকুন। শুধুমাত্র অফিসিয়াল সোর্সের তথ্যই বিশ্বাস করুন।”

৭ মে চালু হওয়া প্রতিরোধমূলক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই সেনার বিভিন্ন বিভাগে কর্মরত মহিলা অফিসারদের প্রতি দেশবাসীর আগ্রহ বেড়েছে। সেই আবহেই এই ভুয়ো অ্যাকাউন্টগুলি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। দেখা গিয়েছে, ব্যোমিকা সিংয়ের নামে তৈরি ভুয়ো প্রোফাইলটির ফলোয়ার সংখ্যা ২৮.৪ হাজার, আর কর্নেল কুরেশির অ্যাকাউন্টের ফলোয়ার ছাড়িয়েছে ৬৮ হাজার।

উল্লেখ্য, কর্নেল সোফিয়া কুরেশি ভারতের সিগন্যাল কোরের অফিসার এবং প্রথম ভারতীয় মহিলা যিনি মাল্টিন্যাশনাল সামরিক মহড়া Force 18-তে ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে উইং কমান্ডার ব্যোমিকা সিং ভারতীয় বায়ুসেনার একজন হেলিকপ্টার পাইলট এবং প্রথম প্রজন্মের সেনা আধিকারিক। 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত সাংবাদিক বৈঠকে অন্যতম মুখ ছিলেন তিনিই।


```