Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Fake Video: করাচিতে ভারতের হামলার অভিঘাতের ভুয়ো ভিডিও ভাইরাল, আসল ঘটনা ফিলাডেলফিয়ার

সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশবাসী যেন গুজবে কান না দেন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলেন। তারপরও যেন টনক নড়ছে না নেটিজেনদের। 

Fake Video: করাচিতে ভারতের হামলার অভিঘাতের ভুয়ো ভিডিও ভাইরাল, আসল ঘটনা ফিলাডেলফিয়ার

ভুয়ো ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 9 May 2025 01:07

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে (Pakistan) সবক শেখাতে সে দেশের মোট সাত শহরে পাল্টা হামলা চালিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে করাচি (Karachi)। ভারতীয় সেনার (Indian Army) প্রত্যাঘাতে সেখানকার তছনছ পরিস্থিতির একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা হল, সেই ভিডিও আসলে ফিলাডেলফিয়ার (Philadephia)। 

পয়লা ফেব্রুয়ারি বিমান দুর্ঘটনা হয় মার্কিন মুলুকে। উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে সন্ধ্যা ৬ টা বাজার একটু আগে বিমানটি আকাশে ওড়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে। যার ফলে বিমানবন্দর সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি গাড়িও।

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, তখন সেখানে কনকনে ঠান্ডা। বৃষ্টিও পড়ছিল। যে কারণে দৃশ্যমানতা ছিল বেশ কম। তার জন্যই ওই দুর্ঘটনা ঘটে। ওই বিমান দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভিডিওই এখন করাচির হামলার বলে ভাইরাল হয়েছে।

   

বর্তমানে সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং আকাশপথেও নজরদারি চলছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশবাসী যেন গুজবে কান না দেন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলেন। তারপরও যেন টনক নড়ছে না নেটিজেনদের। 

প্রতিরক্ষামন্ত্রক এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানিয়েছে, পঠানকোট, জম্মু, উধমপুরে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেই হামলা প্রতিহত করা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভারত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। 


```