Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এসবিআইয়ের ভুয়ো শাখা খুলে বেকারদের থেকে টাকা হাতানোর অভিযোগ! ছত্তীসগড়ে শোরগোল

স্থানীয় সূত্রে খবর, শক্তি জেলার অন্তর্গত ওই ভুয়ো ব্যাঙ্কের শাখাটি ১০ দিন আগেই খোলা হয়েছিল।

এসবিআইয়ের ভুয়ো শাখা খুলে বেকারদের থেকে টাকা হাতানোর অভিযোগ! ছত্তীসগড়ে শোরগোল

ছত্তীসগড়ে এই কমপ্লেক্স ভাড়া নিয়েই চলত ভুয়ো শাখাটি

শেষ আপডেট: 3 October 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম সেরা ব্যাঙ্ক। সাধারণ মানুষকে ভরসা জোগানোর পাশাপাশি পরিষেবার কারণে বহু মানুষ ভারতীয় স্টেট ব্যাঙ্কের উপর নির্ভর করেন। এবার সেই ব্যাঙ্কেরই ভুয়ো শাখা উদ্ধার হল ছত্তীসগড়ে

এই ঘটনা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। কোনওরকম বৈধতা না থাকলেও ভারতীয় স্টেট ব্যাঙ্কের ওই শাখা সাধারণ মানুষের মাথায় টুপি পরিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ছত্তীসগড়ে শক্তি জেলার ওই ভুয়ো ব্যাঙ্কের খবর পেতেই সেটিকে বন্ধ করে দেয় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শক্তি জেলার অন্তর্গত ওই ভুয়ো ব্যাঙ্কের শাখাটি ১০ দিন আগেই খোলা হয়েছিল। রাজধানী শহর রায়পুর থেকে ১৫০ কিলোমিটার দূরে শক্তি জেলার ছাপরিতে একটি জায়গা কমপ্লেক্স ভাড়া নিয়ে ব্যাঙ্কের শাখা খোলা হয়।

ভুয়ো হলেও প্রথমেই বিষয়টি ধরতে পারেননি গ্রাহকরা। ব্যাঙ্কের সেট আপ যেমন হয়, সেভাবেই সাজিয়ে তোলা হয়েছিল। কিন্তু ঘটনার কথা জানাজানি হয় কয়েকদিন পর। ব্যাঙ্কের কর্মীদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এসবিআইয়ের প্রধান দফতরে জমা পড়ে অভিযোগ। সেই সূত্র ধরেই আধিকারিকরা পৌঁছে দেখে পুরো বিষয়টাই ভুয়ো।

এরপর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাঙ্কে কর্মরত ৪ জনকে আটক করে পুলিশ। ভুয়ো ব্যাঙ্ক থেকে সব কাগজ, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দাবি, ওই ব্রাঞ্চে তাঁদের কাজ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে একাধিক ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারও উদ্ধার করেছে পুলিশ। সেখানে এসবিআই-র লোগো চোখে পড়েছে।

ব্যাঙ্কে কর্মরত এক মহিলা জানিয়েছেন, ‘আমাকে প্রথমে চাকরি পাওয়ার জন্য ৫ লক্ষ টাকা ঘুষ দেওয়ার কথা বলা হয়েছিল। শেষমেশ আড়াই লাখ টাকায় রফা হয়। এরপরই হাতে নিয়োগপত্র পাই এবং ৩৫ হাজার টাকা মাস মাইনের বিনিময়ে কাজে যোগ দিই। কিন্তু পরে জানতে পারি পুরোটাই ভুয়ো।’

স্থানীয়দের অভিযোগ, গ্রামের খেটে খাওয়া মানুষদের টালা লুঠের জন্য এমন পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি ব্যাঙ্কের তরফে এও আশ্বাস দেওয়া হয়েছিল খুব শীঘ্রই সাধারণ মানুষকে লোন দেওয়ার কাজ শুরু করবে তারা। কিন্তু শেষপর্যন্ত লাভের লাভ হয়নি। ঘটনায় আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।  


```