Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IAS সেজে সরকারি গাড়িতে চলাফেরা, সঙ্গে ভাড়া করা বন্দুকধারী! দেশ জুড়ে চক্র, গ্রেফতার বিহারের যুবক

তদন্তে আরও জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ - এই চার রাজ্যের বহু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিল ললিত কিশোর (Fake IAS Officer Arrested)।

IAS সেজে সরকারি গাড়িতে চলাফেরা, সঙ্গে ভাড়া করা বন্দুকধারী! দেশ জুড়ে চক্র, গ্রেফতার বিহারের যুবক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 December 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: ছ'মাস ধরে নিজেকে একজন আইএএস আধিকারিক (fake IAS officer) বলে পরিচয় দিয়ে সরকারি গাড়িতে ঘোরা, ভুয়ো পরিদর্শন চালিয়ে যাওয়া, টেন্ডার ও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি (Government impersonation) - বেশ চলছিল। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল প্রতারক (Fake IAS Officer Arrested)। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে গোরক্ষপুর পুলিশ।

ধৃত যুবকের নাম ললিত কিশোর, বিহারের সীতামারহির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে নিজেকে আইএএস অফিসার ‘গৌরব কুমার’ বলে পরিচয় দিত (Government officer scam India)। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

তদন্তে উঠে এসেছে, আইএএস সেজে ললিত কিশোর একটি পুরোদস্তুর প্রতারণা চক্র গড়ে তুলেছিল। ভুয়ো পরিদর্শন, সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার আশ্বাস, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি - এই সবকিছুই ছিল তার ফাঁদ। এই জাল সে ছড়িয়েছিল একাধিক রাজ্যে এবং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল মূল লক্ষ্য।

এই ঘটনায় ললিত কিশোরের শ্যালক অভিষেক কুমার এবং তার এক সহযোগী পরমানন্দ গুপ্তকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একটি নাম না-জানা অভিযোগ থেকেই এই প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়। অভিযোগে জানানো হয়, ললিত কিশোর চিলুয়াতাল এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত এবং ঝুঙ্গিয়া বাজারে একটি অফিস চালাত।

নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে সে সরকারি স্টিকার ও নেমপ্লেট লাগানো গাড়িতে যাওয়া-আসা ছিল ললিতের। পুলিশের দাবি, গাড়িগুলিতে বিকন লাগানো ছিল। শুধু তাই নয়, নিজেকে উচ্চপদস্থ আধিকারিক প্রমাণ করতে সে মাসে ৩০ হাজার টাকা করে ১০ জন বন্দুকধারীও ভাড়া করেছিল। পাশাপাশি, একজন স্টেনোগ্রাফারও নিয়োগ করা হয়েছিল, যাকে মাসে ৬০ হাজার টাকা দেওয়া হতো।

গ্রেফতারের সময় পুলিশের হাতে আসে একাধিক নকল পরিচয়পত্র, ল্যাপটপ, গয়না, নগদ টাকা এবং এমন বহু এআই দিয়ে তৈরি ছবি, যেখানে আসল সরকারি আধিকারিকদের মুখের জায়গায় নিজের মুখ ব্যবহার করেছিল ললিত কিশোর।

পুলিশের দাবি, সে একাধিক বেসরকারি স্কুলে ভুয়ো ‘ইনস্পেকশন’ বা পরিদর্শনও চালিয়েছে, এবং সেই সূত্রে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করত। একটি ঘটনায় ভাটাত এলাকার একটি স্কুলের কাছ থেকে ৫৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল বলে অভিযোগ।

তদন্তে আরও জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ - এই চার রাজ্যের বহু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিল ললিত কিশোর।

পাটনার এক অভিযোগকারীর দাবি, টেন্ডার পাইয়ে দেওয়ার নামে তিনি ১ কোটি ৭০ লক্ষ টাকারও বেশি এবং দুটি গাড়ি তুলে দিয়েছিলেন এই ভুয়ো আইএএস অফিসারের হাতে।

অ্যাডিশনাল এসপি (সিটি) অভিনব ত্যাগী বলেন, “ভুয়ো আইএএস অফিসার ললিত কিশোর এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। যাঁরা এই চক্রের শিকার হয়েছেন, তাঁদের পুলিশের কাছে অভিযোগ জানাতে অনুরোধ করা হচ্ছে।”


```