
শিরোমণি অকালি দল নেতা সুখবীর নিরাপদেই আছেন।
শেষ আপডেট: 4 December 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি। বুধবার অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে সুখবীর যখন অকাল তখতের দেওয়া শাস্তি অনুযায়ী দ্বাররক্ষীর কাজ করছিলেন, তখন নারাইন চৌরা নামে এক বব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সূত্রে জানা গিয়েছে, শিরোমণি অকালি দল নেতা সুখবীর নিরাপদেই আছেন।
বিস্তারিত আসছে...