Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঝগড়ার সময় চোখে লঙ্কাগুঁড়ো ছোড়েন স্ত্রী, হাত-পা বেঁধে কোপাতে শুরু করেন প্রাক্তন ডিজিকে

ওম প্রকাশ ছিলেন ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার, যাঁর জন্ম বিহারে হলেও থাকতেন বেঙ্গালুরুতে। রবিবার রাত ১০টা নাগাদ, বেঙ্গালুরুর ওই আবাসন থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

ঝগড়ার সময় চোখে লঙ্কাগুঁড়ো ছোড়েন স্ত্রী, হাত-পা বেঁধে কোপাতে শুরু করেন প্রাক্তন ডিজিকে

ওম প্রকাশ ও তাঁর স্ত্রী পল্লবী

শেষ আপডেট: 21 April 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন তাঁর স্ত্রী পল্লবী। এমনই দাবি করছে প্রাথমিক তদন্ত। সংবাদ সংস্থা সূত্রে খবর, পল্লবী প্রথমে স্বামীর চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলেন। তারপর বাঁধেন ভাল করে। আর তারপর কুপিয়ে খুন করেন। 

ওম প্রকাশ ছিলেন ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার, যাঁর জন্ম বিহারে হলেও থাকতেন বেঙ্গালুরুতে। রবিবার রাত ১০টা নাগাদ, বেঙ্গালুরুর ওই আবাসন থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ওইদিন গোটা ঘটনার আগে স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল বলে জানা গেছে। তারপরই চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন পল্লবী। যখন প্রাক্তন আইপিএস ছটফট করছিলেন, তখন তাঁর স্ত্রী বুকে, পেটে ও হাতে ছুরির কোপ মারেন।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ওম প্রকাশের। সূত্রের খবর, খুনের পর পল্লবী নাকি তাঁর এক বন্ধুকে ভিডিও কল করে বলেন, 'আমি দানবটাকে মেরে ফেলেছি।'

প্রাথমিকভাবে তাঁর স্ত্রী পল্লবী এবং মেয়ে কৃতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওম প্রকাশকে অন্তত আট থেকে দশবার ছুরিকাঘাত করা হয় আক্রমণের তীব্রতা এতটা বেশি ছিল যে, গোটা বাড়িতে রক্ত ছড়িয়ে পড়ে।

ঘটনার পেছনে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিবাদই মূল কারণ বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওম প্রকাশ তাঁর বোনের নামে একটি জমি কিনেছিলেন, যা পল্লবী তাঁর নামে ট্রান্সফার করতে চাপ দিচ্ছিলেন। এছাড়াও, ওম প্রকাশ তাঁদের ছেলের নামে একটি সম্পত্তি লিখে দেন, যা নিয়েও স্ত্রীর সঙ্গে মনোমানিল্য হয়েছিল। গত কয়েকদিনে এই ঝামেলাই চরমে পৌঁছয়। 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'কয়েকদিন আগে পল্লবী প্রাক্তন আইপিএস অফিসারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হঠাৎ মেসেজ করে অভিযোগ জানান, ওম প্রকাশ তাঁর কপালে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দিয়েছেন।' সম্প্রতি, পল্লবী অন্যান্য পুলিশ অফিসারের পরিবারের কাছেও তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান এবং একবার বাড়ির সামনে প্রতিবাদেও বসেন।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পুলিশ মহলে। তদন্ত চলছে। 


```