Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জামিন পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, তিহাড়ে বন্দি ছিলেন দু'বছর

দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রকে বেআইনি পথে অর্থ লেনদেনের মামলায় গ্রেফতার করেছিল ইডি ও সিবিআই।

জামিন পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, তিহাড়ে বন্দি ছিলেন দু'বছর

সত্যেন্দ্র জৈন

শেষ আপডেট: 18 October 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জামিন পেলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রকে বেআইনি পথে অর্থ লেনদেনের মামলায় গ্রেফতার করেছিল ইডি ও সিবিআই। রাজধানীর রাউস অ্যাভেনিউ কোর্ট শুক্রবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে।

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দিল্লির আম আদমি পার্টির প্রথমসারির চার নেতাকে গ্রেফতার করেছিল ইডি-সিবিআই। তাঁদের প্রথম গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে। তাঁর বাড়ি ও অফিস থেকে বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করে ইডি। 

পরে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের গ্রেফতার করা হয় দিল্লির মদকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। তাঁরা আগেই জামিন পেয়েছেন।


```