Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জাতীয় পতাকা কাগজের হলেও রক্ষা করতে হবে পূর্ণ মর্যাদা, জানাল মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর জনগণের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে।

জাতীয় পতাকা কাগজের হলেও রক্ষা করতে হবে পূর্ণ মর্যাদা, জানাল মহারাষ্ট্র সরকার

শেষ আপডেট: 19 January 2024 19:14

দ্য ওয়াল ব্যুরো: পূজার ফুল ভালবাসা হয়ে যাক বা না যাক, পুজো শেষে সেই ফুল যে অস্থানে-কুস্থানে ফেলা যায় না একথা জানেন সব ঈশ্বরপ্রেমী মানুষ। কিন্তু বহু দেশপ্রেমী মানুষই জানেন না কোনও নির্দিষ্ট অনুষ্ঠানের পর প্রদর্শিত জাতীয় পতাকা কীভাবে সংরক্ষণ করতে হয়। বিশেষ করে সেই জাতীয় পতাকা যদি তৈরি হয় কাগজ দিয়ে। 

সাতদিন পরই  প্রজাতন্ত্র দিবস। পাড়ায় পাড়ায়, স্কুলে-কলেজে, ক্লাবে, হাটে বাজারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মূল পতাকাটি কাপড়ের হলেও, পতাকা দণ্ডের দু’ধার ধরে নেমে আসবে কাগজের পতাকার সারি। দড়িতে আঠা দিয়ে কাগজের পতাকার ‘শিকল’ বানিয়ে টাঙিয়ে দেওয়া হবে পথের এ  মাথা থেকে ও মাথা। এ সবই আমাদের পরিচিত দৃশ্য। অনুষ্ঠান মিটে গেলে অর্থাৎ ২৭ বা ২৮ জানুয়ারি মাথার উপর টাঙানো পতাকা দড়ি সমেত ছিঁড়ে পড়বে মাটিতে। এই দৃশ্যও পরিচিত। কাগজের বলেই সেই ‘ভূলুণ্ঠিত’ পতাকা নিয়ে আর কারও কোনও মাথা ব্যথা থাকবে না। 

পতাকা দেশের সার্বভৌমত্বের প্রতীক। সেটা যে মাধ্যমেই প্রকাশিত হোক, তার কোনও অবমাননা দেশকে অবমাননা করার সামিল। এই কারণেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর জনগণের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের জাতীয় পতাকা  দেশের আশা-আকাঙ্খার প্রতীক। সে কারণেই তা মর্যাদাপূর্ণ। জাতীয় পতাকার প্রতি মানুষের ভালবাসা, শ্রদ্ধা ও আনুগত্য প্রশ্নাতীত। কিন্তু একই সঙ্গে সচেতনতার অভাবে জাতীয় পতাকার যথাযোগ্য ব্যবহার বিধি সম্পর্কে অনেকেই অবহিত নন। এই কারণে ‘জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ আইন’ (The Prevention of Insults to National Honour Act. 1971) এবং জাতীয় পতাকা ব্যবহার বিধি ২০০২ জানা দরকার যা দেখতে পাওয়া যাবে  মহারাষ্ট্র সরকারের ওয়েবসাইটে। 

এই ব্যবহারবিধির একটি ধারায় বলা হয়েছে, কাগজের তৈরি জাতীয় পতাকা, যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়, সেগুলিকে অনুষ্ঠান শেষে যেখানে সেখানে, পথে ঘাটে ফেলে দেওয়া যাবে না। সেগুলিকে একান্ত ব্যক্তিগতভাবে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে বিনষ্ট করতে হবে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জনগণকে সচেতন করতে উদ্যোগী হতে বলা হয়েছে।


```