Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সোমবার মহুয়াকে সাজার প্রস্তাব লোকসভায়, ওই দিনই খারিজ হতে পারে সদস্যপদ 

আগামী সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ খারিজের প্রস্তাব পেশ করা হবে। ওই দিনই ভোটাভুটির মাধ্যমে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে। 

সোমবার মহুয়াকে সাজার প্রস্তাব লোকসভায়, ওই দিনই খারিজ হতে পারে সদস্যপদ 

শেষ আপডেট: 2 December 2023 00:01

দ্য ওয়াল ব্যুরো: আগামী সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ খারিজের প্রস্তাব পেশ করা হবে। ওই দিনই ভোটাভুটির মাধ্যমে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে। 

টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগের তদন্তে লোকসভার এথিক্স কমিটি মহুয়ার সদস্য পদ খারিজের সুপারিশ করেছে বলে একাধিক সূত্র থেকে আগেই জানা গিয়েছে। সেই সম্ভাবনার কথা শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। দিন কয়েক আগে মহুয়ার প্রতি অবিচারের অভিযোগ তুলে মমতা বলেন, ওঁকে হয়তো ওঁরা অন্যায়ভাবে বহিষ্কার করবে। তবে, তাতে মহুয়ার লাভই হবে। 

লক্ষণীয় হল মহুয়ার প্রতি যে অন্যায় করা হচ্ছে, বিজেপি বাদে প্রথমসারির বেশিরভাগ দলই সে ব্যাপারে সহমত। এমনকী ছুঁৎমার্গ ছেড়ে এই ব্যাপারে তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছে সিপিএমও। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য, যে অভিযোগ করা হয়েছে তাতে লোকসভা থেকে বহিষ্কার করা অন্যায় পদক্ষেপ। 

সোমবার লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এরপর আবার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বসবে লোকসভার বাজেট অধিবেশন। চলতি লোকসভায় সেটিই হবে শেষ অধিবেশন। তারপরই লোকসভার ভোট। 

শীতকালীন অধিবেশনের পয়লা দিনে কেন মহুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ জমা হতে চলেছে? ওয়াকিবহাল মহল মনে করছে, এই ইস্যুতে বিরোধীরা জোরদার আন্দোলন, এমনকী অধিবেশন বয়কটের রাস্তায় হাঁটতে পারেন। এই সুযোগে সরকার পক্ষ কিছু বিল পাশ করিয়ে নিতে পারে। বিগত কয়েকটি অধিবেশনে এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। ফলে সরকারপক্ষ পরিকল্পিতভাবে বিরোধীদের আন্দোলন, সভা বয়কটের দিকে ঠেলে দিচ্ছে কি না সেই প্রশ্ন উঠেছে।

এথিক্স কমিটির বিরুদ্ধে মহুয়া লোকসভার স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন আগেই। সে ব্যাপারে স্পিকারের অফিসের কোনও পদক্ষেপের কথা জানা যায়নি। মহুয়ার অভিযোগ কমিটি তাঁকে যে ধরনের প্রশ্ন করেছে তা।বস্ত্রহরণের শামিল। 

শীতকালীন অধিবেশন নিয়ে বিরোধীরা এখনও কোনও আনুষ্ঠানিক বৈঠক করেনি। রবিবার নিয়মমাফিক সর্বদলীয় বৈঠক হবে। সোমবার অধিবেশন শুরুর আগে বিরোধী দলগুলি শীতকালীন অধিবেশন এবং মহুয়া ইস্যুতে তাঁদের অবস্থান চূড়ান্ত করতে পারে।


```