Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতীয়দের উপর দুর্ব্যবহার বরদাস্ত নয়, দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সংসদে জয়শঙ্কর

যাঁরা ফিরে এসেছেন তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই সমস্ত দালালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

ভারতীয়দের উপর দুর্ব্যবহার বরদাস্ত নয়, দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সংসদে জয়শঙ্কর

খারাপ ব্যবহার না করা হয়, সেকথা ওয়াশিংটনের কাছে তুলে ধরবে নয়াদিল্লি।

শেষ আপডেট: 6 February 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা থেকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত মার্কিন সরকারের সঙ্গে অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানো নিয়ে কথা বলবে। তাঁদের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করা হয়, সেকথা ওয়াশিংটনের কাছে তুলে ধরবে নয়াদিল্লি।

এদিন রাজ্যসভায় তিনি বলেন, আইনি অভিবাসনে উৎসাহ দেওয়া আমাদের দুতরফেরই স্বার্থবাহী। কিন্তু, বেআইনিভাবে মানবপাচার কখনই যুক্তিযুক্ত নয়। জয়শঙ্কর বিদেশনীতির কথা তুলে ধরে বলেন, সাধারণত বেআইনিভাবে ভিন দেশে বসবাসকারীদের ফেরত পাঠানো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির মধ্যে পড়ে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বেআইনিভাবে বিদেশে মানবপাচারের সঙ্গে যুক্ত দালাল ও দালালির সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা ফিরে এসেছেন তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই সমস্ত দালালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

বিদেশমন্ত্রী আরও বলেন, যাঁরাই সেদেশে বেআইনিভাবে বসবাস করছেন, তাঁদের ফেরত নিতে সব দেশই দায়বদ্ধ। কংগ্রেসের এক সদস্য প্রশ্ন তোলেন, ১০৪ জন তথাকথিত অবৈধ ভারতীয়কে আমেরিকা ফেরত পাঠাচ্ছে একথা কি সরকার জানত? শুধু তাই নয়, ৪০ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রায় মহিলা ও শিশু থাকা সত্ত্বেও মাত্র একটি শৌচাগার ছিল, এ বিষয়ে সরকারের বক্তব্য কী? জয়শঙ্কর রাজ্যসভায় ২০০৯ সাল থেকে অবৈধ ভারতীয়দের আমেরিকা কর্তৃক ফেরত পাঠানোর পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি বলেন, ২০০৯ সালে ৭৩৪, ২০১০এ ৭৯৯, ২০১১য় ৫৯৭, ২০১২য় ৫৩০, ২০১৪য় ৫৯১, ২০১৫য় ৭০৮, ২০১৬য় ১৩০৩, ২০১৭য় ১০২৪, ২০১৮য় ১১৮০, ২০১৯এ ২০৪২, ২০২০তে ১৮৮৯, ২০২১এ ৮০৫, ২০২২এ ৮৬২, ২০২৩এ ৬৭০, ২০২৪এ ১৩৬৮ ও ২০২৫ সালে ১০৪ (এখনও পর্যন্ত) অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে আমেরিকা।

এর আগে কংগ্রেসের তিরুবনন্তপুরমের এমপি শশী তারুর বলেন, এটা ঠিক যে, আমেরিকা যা উচিত মনে হয়েছে, তা করেছে। কিন্তু, আমাদের প্রতিবাদ হচ্ছে পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে। আমেরিকা যেভাবে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে তা কোনওভাবে মানা যায় না। তিনি আরও বলেন, অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের ভারতে ফেরত পাঠানোর ঘটনা নতুন কিছু নয়। আগের বছরেই ১১০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভবিষ্যতেও হবে। কিন্তু তখন তো এইভাবে অপদস্থ ও হেনস্তা করে পাঠানো হয়নি।


```