Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

যাবজ্জীবন জেল! সাজা পেয়ে মহিলা বিচারককে চপ্পল ছুড়ে মারল আসামি,হায়দরাবাদের আদালতে তুলকালাম

ঘটনার পর আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং উত্তেজিত হয়ে তাঁকে মারধর করে বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যে আসামির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।

যাবজ্জীবন জেল! সাজা পেয়ে মহিলা বিচারককে চপ্পল ছুড়ে মারল আসামি,হায়দরাবাদের আদালতে তুলকালাম

প্রতীকী ছবি। ঋণ: দ্য ল অ্যাডভাইস।

শেষ আপডেট: 14 February 2025 10:11

দ্য ওয়াল ব্যুরো: খুনের চেষ্টার মামলায় অভিযুক্তকে আজীবন কারাদণ্ডের সাজা দেন বিচারক। তাতেই খেপে গিয়ে  চপ্পল খুলে মহিলা বিচারককে ছুড়ে মারল আসামি! হায়দরাবাদের অতিরিক্ত জেলা আদালতের এই ঘটনায় নিন্দায় ফেটে পড়েছে আইন মহল। যদিও পুলিশ জানিয়েছে, যে ওই ছোড়া চপ্পল বিচারকের গায়ে লাগেনি।

পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা আদালত এক খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেয়। এরপর বৃহস্পতিবার তাঁকে আরও একটি হত্যা মামলার শুনানির জন্য আবার আদালতে হাজির করা হয়। ঠিক তখনই ওই আসামি, ক্ষোভে ফেটে পড়ে বিচারকের দিকে জুতো ছুড়ে মারে।

Image

এই ঘটনায় রঙ্গা রেড্ডি জেলা আদালত বার অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা প্রকাশ করেছে। বার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াই কন্ডাল রেড্ডি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি বিচারকের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করত, এবং সেই কারণেই সে এমন আচরণ করেছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার আদালতের সমস্ত কার্যক্রম বয়কটও করছেন তাঁরা

ঘটনার পর আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং উত্তেজিত হয়ে তাঁকে মারধর করে বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যে আসামির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।


```