Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কাঁপবে শত্রুপক্ষ! ওড়িশায় পরীক্ষা সফল ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্রর

অনেকেই মনে করছেন, ক্ষেপণাস্ত্রটির নির্ভুল কাজ এবং নির্ভরযোগ্যতা আন্তর্জাতিক মহলে ভারতের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। 

কাঁপবে শত্রুপক্ষ! ওড়িশায় পরীক্ষা সফল ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্রর

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 21:49

দ্য ওয়াল ব্যুরো: ফের সামরিক শক্তি দেখাল ভারত। বুধবার সফলভাবে পরীক্ষা চালানো হল ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি ৫’-এর। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত প্রযুক্তিগত ও কার্যকরী মানদণ্ড যাচাই করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ‘২০ অগস্ট ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি ৫’। এই উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা ও প্রযুক্তিগত দিকগুলিকে একেবারে নিখুঁতভাবে প্রমাণ করেছে।’

এছাড়া জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পন্ন হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড-এর অধীনে। এই বাহিনীই ভারতের পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র ও অন্যান্য কৌশলগত অস্ত্রের দায়িত্বে থাকে।

কেন গুরুত্বপূর্ণ এই সাফল্য?

‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্রকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ বলে মনে করা হয়। এটি মধ্যম থেকে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এর সাফল্য ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করল।

অনেকেই মনে করছেন, ক্ষেপণাস্ত্রটির নির্ভুল কাজ এবং নির্ভরযোগ্যতা আন্তর্জাতিক মহলে ভারতের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। সাম্প্রতিক বছরগুলিতে এ ধরনের উৎক্ষেপণ বারবার প্রমাণ করেছে যে, ভারত শুধু প্রযুক্তিগত ক্ষেত্রে নয়, সামরিক প্রস্তুতির ক্ষেত্রেও দ্রুত এগোচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রকের স্পষ্ট বার্তা, এই সাফল্য দেশের কৌশলগত সক্ষমতারই প্রতিফলন।


```