Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভারতীয় পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা ফ্রান্স প্রেসিডেন্টের, প্রজাতন্ত্র দিবসে দিলেন 'উপহার'

আগামী কয়েক বছরের মধ্যেই ফ্রান্স প্রচুর ভারতীয় পড়ুয়াকে স্বাগত জানাতে প্রস্তুত।

ভারতীয় পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা ফ্রান্স প্রেসিডেন্টের, প্রজাতন্ত্র দিবসে দিলেন 'উপহার'

শেষ আপডেট: 26 January 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসে তিনি দেশে এসেছেন প্রধান অতিথি হিসেবে। আর এই উপলক্ষে ভারতের পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাঁক্রো। জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই ফ্রান্স প্রচুর ভারতীয় পড়ুয়াকে স্বাগত জানাতে প্রস্তুত। এদিন সকালে সোশ্যাল মিডিয়া এক্স-এ এই ঘোষণা করেন মাঁক্রো। 

ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ভারতের অন্তত ৩০,০০০ পড়ুয়াকে তাঁদের দেশে পড়ার সুযোগ দেওয়া হবে। যে সকল ভারতীয় বিদেশে পড়তে চান বা ফ্রান্সে গিয়েই পড়াশুনা করতে চান, তাঁদের জন্য এটা কোনও উপহারের থেকে কম নয়। 

শুধু পড়ার সুযোগের ঘোষণা নয়। মাঁক্রো আরও জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য যথাযথ সাহায্য করা হবে। এমনকী যাঁরা ফরাসি ভাষা জানবেন না, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখবে ফ্রান্স সরকার। পাশাপাশি, সে দেশে পড়েছেন এমন প্রাক্তন ভারতীয় পড়ুয়াদের ভিসা প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, প্রজাতন্ত্র দিবসে ভারতে এসে ফ্রান্স প্রেসিডেন্টের এমন ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। প্রসঙ্গত, এবার প্রজাতন্ত্র দিবসের জন্য প্রথমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি ব্যস্ততার জন্য আসতে পারবেন না বলে আগেই জানিয়ে দেন। তারপরই ফ্রান্সের প্রেসিডেন্টের আসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।


```