Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুত্ব বাড়ছে ইস্টার্ন কমান্ডের, ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়মে প্রতিরক্ষা নিয়ে বৈঠকে মোদী

১৫ ও ১৬ সেপ্টেম্বর কলকাতায় সেনার পূর্বাঞ্চলীয় সেনা সদরে কম্বাইন্ড কমান্ড কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিন বাহিনীর সমন্বয় ছাড়াও আধুনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হবে।

গুরুত্ব বাড়ছে ইস্টার্ন কমান্ডের, ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়মে প্রতিরক্ষা নিয়ে বৈঠকে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 September 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে প্রচলিত কোনও সরকারি বা দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসছেন না প্রধানমন্ত্রী। ওই ফোর্ট উইলিয়াম অর্থাৎ পূর্বাঞ্চলীয় সেনা সদরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার পর্যালেচনায় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাধ্যক্ষ অনিল চৌহান ছাড়াও তিন বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন।

সাম্প্রতিক অতীতে ভারতের প্রধানমন্ত্রীর কললকাতায় ফোর্ট উইলিয়ামে (Ford William) এসে নিরাপত্তা নিয়ে বৈঠকের নজির নেই। দুটি কারণে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তা উপদেষ্টারা। এক. পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের Operation Sindoor) পর প্রতিরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য কলকাতাকে বেছে নেওয়া হয়েছে ইস্টার্ন কমান্ডের (Eastern Command) গুরুত্বের কথা বিবেচনায় রেখে। দুই. বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ভবিষ্যতে পাকিস্তান পূর্ব প্রান্তে ভারতের উপর হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রীর কলকাতায় এসে বৈঠককে ইস্টার্ন কমান্ডের গুরুত্ব বৃদ্ধির বার্তা হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। সামরিক কর্তাদের বৈঠক চলবে দু'দিন। 

১৫ ও ১৬ সেপ্টেম্বর কলকাতায় সেনার পূর্বাঞ্চলীয় সেনা সদরে কম্বাইন্ড কমান্ড কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিন বাহিনীর সমন্বয় ছাড়াও আধুনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হবে।


```