Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

১৮০০ কোটির মাদক বাজেয়াপ্ত ভোপালে, গ্রেফতার ২! এটিএসের প্রশংসা মন্ত্রীর

পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ভোপালে এই ড্রাগ রয়েছে। সেই মতো, গুজরাতের অ্যান্টি-টেরোরিস্ট স্কয়্যাড ও নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো দিল্লি অভিযান চালায়।

১৮০০ কোটির মাদক বাজেয়াপ্ত ভোপালে, গ্রেফতার ২! এটিএসের প্রশংসা মন্ত্রীর

শেষ আপডেট: 6 October 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: ভোপাল থেকে বাজেয়াপ্ত হল ১,৮১৪ কোটি টাকার এম ডি ড্রাগ। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি রবিবার জানালেন গুজরাতের প্রতিরক্ষা বিভাগের মন্ত্রী হর্ষ সঙ্ঘভী। 

এই এম ডি ড্রাগ তৈরি হয় ল্যাবে, সিন্থেটিক ড্রাগ এটি। জানা যাচ্ছে, মেথাম্ফেটামাইনের মতোই কাজ করে এই ড্রাগ। 

পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল মধ্যপ্রদেশের ভোপালে এই ড্রাগ রয়েছে। সেই অনুযায়ী, গুজরাতের অ্যান্টি-টেরোরিস্ট স্কয়্যাড (এটিএস) এবং নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দিল্লির তরফে অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত হয় ১৮০০ কোটির মাদক। গ্রেফতার করা হয় দু'জনকে

এক্স হ্যান্ডেলে মন্ত্রী হর্ষ সঙ্ঘভী লেখেন, 'মাদকের বিরুদ্ধে এমন এক অভিযান চালানো ও সফল হওয়ার জন্য এটিএস ও এনসিবি-কে অভিনন্দন। একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১,৮১৪ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তারা। মাদকের সঙ্গে মাদক প্রস্তুতকারক উপাদানও ছিল।'

তিনি পোস্টটিতে আরও বলেন, 'মাদক পাচার ও মাদকের বিরুদ্ধে লড়াই করে সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় যেভাবে কাজ করছে প্রশাসন, এটা তার প্রমাণ। সকলের নিরাপত্তা রক্ষায় তারা যেভাবে কাজ করেছে,তা প্রশংসনীয়। দেশকে সুস্থ ও নিরাপদ করে তুলতে সকলের সহযোগিতা কাম্য।'


```