Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চিতাদের জল খাইয়ে চাকরি গেল কুনো ন্যাশনাল পার্কের ড্রাইভারের! ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ

চিতার হাত থেকে বাঁচতে আগেভাগেই কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ স্থানীয়দের চিতাবাঘদের থেকে দূরে থাকা এবং তাদের খাবার বা জল না খাওয়ানোর পরামর্শ দিয়েছে।

চিতাদের জল খাইয়ে চাকরি গেল কুনো ন্যাশনাল পার্কের ড্রাইভারের! ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 7 April 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) তৃষ্ণার্ত চিতাদের (Cheetah) জল খাওয়াতে দেখা গিয়েছিল এক যুবককে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল (Viral Video) হতেই সত্যনারায়ণ গুর্জর (Satyanarayan Gurjar) নামে গাড়ি চালককে (Driver) চাকরি থেকে বরখাস্ত (Fired) করল বন বিভাগ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চিতাদের জল খাইয়ে বন বিভাগের নিয়ম লঙ্ঘন করেছেন ওই যুবক। 

ভাইরাল ভিডিতে দেখা গিয়েছে, সত্যনারায়ণ গুর্জর স্ত্রী চিতা জ্বালা ও তার চারটি শাবকের দিকে এগিয়ে যাচ্ছেন। এরপরই তারা তৃষ্ণার্ত বুঝে ধীরে ধীরে একটি স্টিলের প্লেটে জল ঢালেন। পরে চিতাবাঘদের সেই জল পান করতে দেখা যায়।

এরপর নিজেই সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই বেধে যায় গণ্ডগোল। অভিযোগ, বন্যপ্রাণীদের সঙ্গে সরাসরি মানব যোগাযোগ নিয়ে বারবার সতর্কতামূলক প্রচার চালানো হলেও নিয়ম ভেঙে সোজা চিতাকে জল খাওয়ানোর অপরাধে সত্যনারায়ণকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।  

মূলত চিতার হাত থেকে বাঁচতে আগেভাগেই কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ স্থানীয়দের চিতাবাঘদের থেকে দূরে থাকা এবং তাদের খাবার বা জল না খাওয়ানোর পরামর্শ দিয়েছে। তারপরেও এমন ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে বন বিভাগ। কর্মকর্তারা জানান, ঘটনাটি নির্দেশ লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের উদাহরণ। সে কারণেই সত্যনারায়ণ গুর্জরকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। ​

স্থানীয়দের একাংশের দাবি, সম্প্রতি জঙ্গলের ভিতর বেশ কয়েকটি চিতাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারাই গ্রামে ঢুকে গৃহপালিত পশু শিকার করে নিয়ে যাচ্ছে। এমনকি স্ত্রী চিতা জ্বালাও তার শাবকদের নিয়েও বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। চিতাদের আক্রমণের ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তরুণ চালক নিয়ম ভেঙে চিতাদের জল খাওয়াতে গিয়েই চাকরিহারা হলেন বলে খবর। 

সত্যনারায়ণ গুর্জর কুনো জাতীয় উদ্যানের কাছেই অবস্থিত বিজয়পুর এলাকার উমারি গ্রামের বাসিন্দা। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকে চালকের সাহসিকতার প্রশংসা করলেও বন বিভাগের কর্মকর্তাদের আশঙ্কা, বন্যপ্রাণীর সঙ্গে এই ধরনের ঘনিষ্ঠ যোগাযোগে তাদের স্বাভাবিক আচরণে পরিবর্তন হতে পারে এবং ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। সে কারণেই দফতরের গাড়ি চালকের বিরুদ্ধে এমন পদক্ষেপ।​


```