Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সাবধান শত্রু, ড্রোন থেকে নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

কম খরচে নজরদারি সহ আক্রমণের নিখুঁত কৌশলে ড্রোন অদ্বিতীয় শক্তি হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই দেশের আক্রমণ ক্ষমতা বৃদ্ধিতে শুক্রবার ড্রোন থেকে সুনির্দিষ্ট নিশানাভেদে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হল।

সাবধান শত্রু, ড্রোন থেকে নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

শুক্রবার ড্রোন থেকে সুনির্দিষ্ট নিশানাভেদে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হল।

শেষ আপডেট: 25 July 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর সহ সম্প্রতি বিশ্বজোড়া যুদ্ধে ড্রোনের অসাধ্য সাধনক্ষমতা সকলেরই নজরে এসেছে। কম খরচে নজরদারি সহ আক্রমণের নিখুঁত কৌশলে ড্রোন অদ্বিতীয় শক্তি হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই দেশের আক্রমণ ক্ষমতা বৃদ্ধিতে শুক্রবার ড্রোন থেকে সুনির্দিষ্ট নিশানাভেদে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হল। এটি নির্মাণ ও পরিচালনা করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। এর ফলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা আরও জোরদার হবে।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে জাতীয় মুক্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে এই মহড়া চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের প্রশংসা করে বলেন, দেশের ক্ষেপণাস্ত্র ক্ষমতা বিরাট শক্তিশালী হয়ে উঠল। জটিল প্রতিরক্ষা প্রযুক্তি কৌশল আয়ত্তে এনে দেশ এ ধরনের অস্ত্র নির্মাণে সক্ষম তার বার্তা দিল। এক্সবার্তায় ডিআরডিও, তাদের অংশীদার, বিভিন্ন অণুশিল্প এবং স্টার্টআপকে অভিনন্দন জানিয়ে রাজনাথ সিং বলেন, এর পিছনে অসংখ্য কারিগর রয়েছে।

ULPGM-V3 কী, এর ক্ষমতা কী?

ULPGM-V3 হল সুনির্দিষ্ট নিশানাভেদে সক্ষম ক্ষেপণাস্ত্র। যা ড্রোন থেকে ছোড়া যায়। কোনও চালক না থাকায়, বড়সড় ক্ষতির আশঙ্কা থাকে না এ ধরনের অস্ত্রে। এতে রয়েছে অত্যাধুনিক লক্ষ্যভেদে সক্ষম ইমেজিং ইনফ্রারেড। প্রপালসন সিস্টেম হল ডুয়াল থ্রাস্ট। যাতে এর গতি ও পাল্লা দুটোই আগের মডেলের থেকে অনেক বেশি। কম ওজনের কারণে প্রায় সব ধরনের ড্রোনে ব্যবহার করা যেতে পারে। নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতায় জঙ্গল হোক কিংবা রুক্ষ্ম পাহাড়ি এলাকায় মাটিতে না নেমেই আকাশ থেকে আঘাত হানা যেতে পারে।

এই ক্ষেপণাস্ত্রে ওজন মাত্র ১২.৫ কেজি। এটি ফায়ার অ্যান্ড ফরগেট টাইপের অস্ত্র। দিনের বেলায় ৪ কিমি ও রাতে ২.৫ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।


```