Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বসানোর দু'দিনের মধ্যেই উধাও, মধ্যপ্রদেশে আম্বেদকরের মূর্তি চুরির ঘটনায় চাঞ্চল্য

গ্রামবাসীরা চাঁদা তুলে উত্তরপ্রদেশ থেকে এই মূর্তি কিনে এনেছিলেন। পাথরের এই মূর্তি উচ্চতায় ১৮ ইঞ্চির।

বসানোর দু'দিনের মধ্যেই উধাও, মধ্যপ্রদেশে আম্বেদকরের মূর্তি চুরির ঘটনায় চাঞ্চল্য

আম্বেদকর

শেষ আপডেট: 14 March 2025 10:44

দ্য ওয়াল ব্যুরো: সংবিধান প্রণেতা ড: ভীমরাও আম্বেদকরের (Dr Ambedkar) মূর্তি স্থাপনের (Statue) দু'দিনের মধ্যেই তা চুরি হয়ে গেল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। ছত্রপুর জেলার ঘটনায় স্থানীয় পুলিশ চুরির মামলা দায়ের করেছে ইতিমধ্যেই। তদন্তও শুরু করেছে।

মঙ্গলবার বাড়ি গ্রামের একটি খোলা জায়গায় ওপর মূর্তিটি স্থাপন করা হয়েছিল। যার উচ্চতা ছিল দেড় ফুট। সেই মূর্তিই চুরি হয়ে গিয়েছে। যার জেরে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

ছত্রপুর জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গড়ি মালহারা থানার বাড়ি গ্রাম। সেখানেই চুরির ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বেদিতা ডাগর জানিয়েছেন, "আমরা বাড়ি গ্রামে ড. আম্বেদকরের মূর্তি চুরির একটি অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।"

তিনি আরও বলেন, পুলিশ এই ঘটনার নেপথ্যে কী কারণ ও কারা জড়িত, তাঁদের খুঁজে বের করতে তৎপর।

গ্রামের প্রধান আশারাম অহিরওয়ার জানিয়েছেন, গ্রামবাসীরা চাঁদা তুলে উত্তরপ্রদেশ থেকে এই মূর্তি কিনে এনেছিলেন। পাথরের এই মূর্তি উচ্চতায় ১৮ ইঞ্চির।

তিনি বলেন, " যা শুনলাম পুলিশ ইতিমধ্যে এই চুরির ঘটনায় দু'জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।" তবে পুলিশের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।


```