Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিহারের যুবক খিদে পেলে খান ছুরি, নেল কাটার, চাবির রিং, বেরল পেট কেটে

এই ভয়ঙ্কর অপারেশনটি করেছেন বিহারের পূর্ব চম্পারণ জেলার চিকিৎসকরা।

বিহারের যুবক খিদে পেলে খান ছুরি, নেল কাটার, চাবির রিং, বেরল পেট কেটে

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 26 August 2024 11:49

দ্য ওয়াল ব্যুরো: পেট নয় তো যেন গুদাম। রসিকতার বস্তু নয়, ভীষণই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক যুবক। ডাক্তাররা এক্সরে করার পর যা দেখতে পেলেন, তাতে চক্ষু ছানাবড়া সকলের। সঙ্গে সঙ্গে যুবককে নিয়ে যাওয়া হল ওটিতে। অস্ত্রোপচার করে পাকস্থলী থেকে বের করা হয় ছোট একটি ছুরি, নেল কাটার ও চাবির রিং।

এই ভয়ঙ্কর অপারেশনটি করেছেন বিহারের পূর্ব চম্পারণ জেলার চিকিৎসকরা। জেলা সদর মোতিহারির ২২ বছরের ওই যুবক পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে ভর্তি হন একটি বেসরকারি হাসপাতালে। কয়েকদিন ধরেই তাঁর তলপেটে ভীষণ ব্যথা হচ্ছিল। পেটের অসুখের ও ব্যথার ওষুধ খেয়েও কাজে আসছিল না। তখন তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

সাধারণ চিকিৎসার পর ডাক্তাররা তাঁর এক্সরে এবং ইউএসজি করেন। তাতেই দেখা যায় তাঁর পাকস্থলীতে ধাতব কিছু বস্তু রয়েছে। দ্রুতগতিতে তাঁর অস্ত্রোপচার করা হয়। তাতে পাওয়া যায়, একটি চাবির রিং, ছোট ছুরি ও নেল কাটার।

অস্ত্রোপচারের প্রধান ডাক্তার অমিত কুমার বলেন, প্রথমে তাঁর পেট থেকে একটি চাবির রিং বেরয়। পরে দেখা যায় দুটি চাবিও রয়েছে। তার সঙ্গে রয়েছে চার ইঞ্চি মাপের একটি ছুরি এবং দুটি নেল কাটার। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কিছুদিন ধরে তিনি ধাতব বস্তু গিলে খাচ্ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের অবস্থা আপাতত ভালো আছে। তাঁর উন্নতি হচ্ছে। ওই যুবকের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


```