
হোটেলে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখতে পান স্বামী
শেষ আপডেট: 11 May 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: সামান্য কথা কাটাকাটি থেকে বচসা। নিত্যদিনই বাড়িতে অশান্তি লেগে থাকত। একদিন হঠাতই রাগে বাড়ি ছেড়ে দেন স্ত্রী। অনেক বোঝানোর পরও স্ত্রীকে বাড়ি ফেরাতে পারেননি চিকিৎসক। তখন থেকেই স্বামীর মনে সন্দেহ দানা বাঁধে। শেষমেশ হোটেল রুমে স্ত্রীকে যে এমন অবস্থায় দেখতে পাবেন তা কল্পনাও করতে পারেননি ডাক্তারবাবু।
একজন নয়, দুইজন পুরুষের সঙ্গে হোটেলের বিছানায় আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখতে পান স্বামী। হাতেনাতে স্ত্রীর সমস্ত কীর্তি ধরে ফেলেন চিকিৎসক। স্ত্রীকে এমন অবস্থায় দেখে লজ্জায়, অপমানে নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী। ওই দুই যুবকের সঙ্গে তাঁর হাতাহাতি বেঁধে যায়। শেষে হোটেলের কর্মী ও পরিবারের সদস্যরা এসে তাঁদের আলাদা করেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সেই সময়ে হোটেলেরই কয়েকজন সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি করেন। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাসগঞ্জে। স্বামী-স্ত্রী দুজনেই পেশায় চিকিৎসক। পরিবার সূত্রের খবর, স্ত্রীর পরকীয়ার প্রবণতার জেরে দম্পতির মধ্যে অশান্তি লেগেই লাগত। প্রায় এক বছর ধরে তাঁরা আলাদা থাকছিলেন। তবে বিবাহ-বিচ্ছেদ হয়নি। কোনওভাবে কোনও খবর পেয়ে ওই হোটেলে দুই আত্মীয়কে নিয়ে পৌঁছন মহিলার স্বামী। কিন্তু প্রাথমিকভাবে হোটেল কর্তৃপক্ষের তরফে তাঁদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এরপর জোর করে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। সেখানেই স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে দেখে চক্ষু চড়কগাছ স্বামীর।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলাও সরকারি হাসপাতালের ডাক্তার। চিকিৎসক স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন গাজিয়াবাদ ও অন্যজন বুলন্দশহরের বাসিন্দা। তবে মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।