Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গোয়ার শিরগাঁও মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক! আহত ৫০ এর বেশি পুণ্যার্থী

পুলিশ সূত্রের খবর, পদপিষ্টের জেরে ছ'জনের মৃ্ত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গোয়ার শিরগাঁও মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক! আহত ৫০ এর বেশি পুণ্যার্থী

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 May 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট (stampede situation) হয়ে মৃত্যু হল একাধিক পুণ্যার্থীর। জখম অন্তত ৫০ জন। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোয়ার শিরগাঁও মন্দিরে ( Goa, Shirgaon Temple)।

পুলিশ সূত্রের খবর, পদপিষ্টের জেরে ছ'জনের মৃ্ত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

স্থানীয় সূত্রের খবর, শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা বের হয়। শুক্রবার রাতে সেই শোভাযাত্রায় বহু মানুষ জমায়েত করেছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রীতি মেনে এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের ওপর দিয়ে হেঁটে যান। তার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। শুক্রবারও সেভাবেই শোভাযাত্রা শুরু হয়েছিল। আচমকা ঠেলাঠেলি শুরু হয়। পুলিশ থাকলেও তা হাতে গোনা। ফলে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের  বাইরে বেরিয়ে যায়।

স্থানীয় সূত্রের খবর, ভিড়ের ঠেলায় অনেকে পড়ে যান। চারিদিকে তখন আর্তনাদ। পরে একাধিকজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে প্রথমে চারজনের মৃতদেহ পাওয়া যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও দু'জনের। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তৃণমূল। একই সঙ্গে কাদের গাফিলতিতে এই ঘটনা, তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে। 

গোটা ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। মর্মান্তিক ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। পরে আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি।


```