Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছোট্ট শিশুকে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করলেন দিশা পাটানির দিদি! প্রশংসার জোয়ার ইন্টারনেটে

খুশবু পাটানি বাবার সঙ্গে বরেলীর বাড়িতেই থাকেন।

ছোট্ট শিশুকে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করলেন দিশা পাটানির দিদি! প্রশংসার জোয়ার ইন্টারনেটে

দিশা পাটানি ও খুশবু পাটানি (ছবি-গুগল)

শেষ আপডেট: 21 April 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: বিনোদন জগতে নিজের খ্যাতি অর্জন করেছেন দিশা পাটানি। প্রায়ই তাঁকে নিয়ে বিভিন্ন খবর শোনা যায়। তবে এবার খবরের শিরোনামে উঠে এলেন তাঁর দিদি খুশবু। পরিত্যক্ত বাড়ি থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করেন তিনি (Disha Patani's Sister Khushboo Patani rescued a child)। একজন সচেতন নাগরিকের দায়িত্বও পালন করেছেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। 

খুশবু পাটানি বাবার সঙ্গে বরেলীর বাড়িতেই থাকেন। বাবার সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। হঠাৎ বাড়ির পিছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসতে শোনা যায়। খুশবু সেদিকে গিয়ে দেখতে পান, কেউ বা কারা একটি শিশুকে ফেলে দিয়ে গিয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা করেন। 

এরপর খবর দেওয়া হয় পুলিশে। শিশুটিকে ভর্তি করা হয় জেলা হাসপাতালে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শিশুটিকে অপহরণ করা হয়েছিল নাকি তার বাবা-মা-ই পরিত্যক্ত বাড়িতে ফেলে দিয়ে গিয়েছিলেন তাও জানার চেষ্টা চলছে। 

এই গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন খুশবু (Khushboo Patani)। তিনি বলেন, 'কীভাবে বাবা-মা নিজের সন্তানকে এমন একটি জায়গায় ফেলে রাখা যায়।' এমনকি হাসপাতালে গিয়েও শিশুটির সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। 

'তুমি খুব স্পেশাল। কেউ তোমাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু তুমি লড়াই করেছ।' বাচ্চাটিকে বলেন খুশবু। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাবা-মার সন্ধান পেয়েছে বলেই খবর। তবে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে খুশবুর এই ভিডিও নজরে আসতেই ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।


```