Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধনকড় গৃহবন্দি? কোথায় আছেন সদ্য পদত্যাগী উপরাষ্ট্রপতি? জানতে চেয়ে শাহকে চিঠি সঞ্জয় রাউতের

উপরাষ্ট্রপতির বাংলোয় আছেন কিনা তাও স্পষ্ট নয়। কোনও অনুষ্ঠানেও দেখা যায়নি সদ পদত্যাগী উপরাষ্ট্রপতিকে।

ধনকড় গৃহবন্দি? কোথায় আছেন সদ্য পদত্যাগী উপরাষ্ট্রপতি? জানতে চেয়ে শাহকে চিঠি সঞ্জয় রাউতের

জগদীপ ধনকড়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 August 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি (Vice President) পদ থেকে ইস্তফা দিয়েছেন গত ২১ জুলাই। পদত্যাগপত্র গ্রহণের পর নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু জগদীপ ধনকড়কে (Jagdip Dhankar) ২১ জুলাইয়ের পর থেকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তিনি তাঁর রাজস্থানের চুরুর বাড়িতে নেই। উপরাষ্ট্রপতির বাংলোয় আছেন কিনা তাও স্পষ্ট নয়। কোনও অনুষ্ঠানেও দেখা যায়নি সদ পদত্যাগী উপরাষ্ট্রপতিকে।

বিরোধীরা 'নিখোঁজ' ধনকড়  সম্পর্কে সরকারের কাছে তথা দাবি করেছে। শিবসেনা (ইউটিবি)-র নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut, the Shiv Sena-UTB MP suspect former Vice President under house detention) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। তাতে তিনি সাবেক উপরাষ্ট্রপতি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, সুস্থ আছেন কিনা ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছেন।

সেই সঙ্গে চিঠিতে শাহের অস্বস্তি বাড়িয়ে তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়েছেন। রাউত স্বরাষ্ট্র মন্ত্রীকে লিখেছেন, আমরা সাংসদেরা শুনতে পাচ্ছি সদ্য পদত্যাগী উপরাষ্ট্রপতিকে তাঁর সরকারি বাংলোয় আটকে রাখা হয়েছে।

তিনি আরও লিখেছেন, আমরা তাঁকে খুঁজে বের করতে আদালতে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করার কথা ভাবছি। এই জাতীয় মামলায় আদালত প্রশাসনকে নিখোঁজ ব্যক্তিকে কোর্টে হাজির করার নির্দেশ দিয়ে থাকে। তবে সেক্ষেত্রে মামলা অবশ্যই উধাও ব্যক্তির পরিবারের তরফে করতে হয়। ধনকড়ের পরিবারের কেউ এখনও পর্যন্ত তাঁকে নিঁখোজ দাবি করেননি।

বিষয়টি সংসদেও উত্থাপিত হয়েছে। রাজ্যসভায় সমাজবাদী পার্টি সমর্থিত নির্দল সাংসদ আইনজীবী কপিল সিব্বল সদ্য পদত্যাগী ধনকড় কোথায় জানতে চান সরকারের কাছে।

ধনকড় রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে গত ২১ জুলাই সারাদিন সভা পরিচালনা করেন। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

জল্পনা ছড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে উপরাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হন ধনকড়। লক্ষ্যনীয় প্রথা মেনে সরকার ধনকড়কে বিদায় সংবর্ধনা জানায়নি। যদিও ২২ জুলাই দুপুরের মধ্যে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়ে যায়।


```