Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

India-Pakistan Ceasefire: সংঘর্ষ বিরতি নিয়ে দুপুরে কথা হবে দু’দেশের সেনা কর্তার, সতর্কতা বজায় রাখছে ভারত

শনিবার ভারতের অভিযানে পাকিস্তানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার ইসলামাবাদের কর্তারা লড়াই থামিয়ে শান্তি পতাকা ওড়ানোর রাস্তা খোঁজা শুরু করেন। তাহলে কেন শনিবার রাতেই পাকিস্তান সংঘর্ষ বিরতি ভঙ্গ করল সে প্রশ্নের জবাব চাওয়া হবে সোমবারের বৈঠকে।

India-Pakistan Ceasefire: সংঘর্ষ বিরতি নিয়ে দুপুরে কথা হবে দু’দেশের সেনা কর্তার, সতর্কতা বজায় রাখছে ভারত

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 12 May 2025 08:20

দ্য ওয়াল ব্যুরো: সংঘর্ষ বিরতির (ceasefire) পরবর্তী পর্যায় নিয়ে সোমবার দুপুরে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশসন (Director General of Military Operations of India and Pakistan) -এর কথা হবে। শনিবার বিকাল ৫’টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার সময়ই ঘোষণা করা হয়েছিল দু’দেশের সেনা পর্যায়ে কথা হবে সোমবার। যদিও শনিবার রাতেই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) বেশ কিছু জায়গায় পাক গোলা বর্ষণের ঘটনা ঘটে।

এদিকে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, সোমবারের বৈঠকে পাকিস্তানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হবে, ফের শান্তি ভঙ্গ করলে এবার সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালাতে বাধ্য হবে ভারত। শনিবার ভারতের অভিযানে পাকিস্তানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার ইসলামাবাদের কর্তারা লড়াই থামিয়ে শান্তি পতাকা ওড়ানোর রাস্তা খোঁজা শুরু করেন। তাহলে কেন শনিবার রাতেই পাকিস্তান সংঘর্ষ বিরতি ভঙ্গ করল সে প্রশ্নের জবাব চাওয়া হবে সোমবারের বৈঠকে।

এদিকে, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, সংঘর্ষ বিরতি বজায় থাকলেও সতর্কতা শিথিল করা হবে না এখনই। নয়াদিল্লি মনে করছে, অভ্যন্তরীণ কারণেই পাকিস্তানের পক্ষে বিরতি বজায় রাখা কঠিন হতে পারে। সে দেশে সেনা বাহিনীর একাংশ সংঘর্ষ চালিয়ে যাওয়ার পক্ষে। ফলে যে কোনও সময় বড় ধরনের হামলা হতে পারে ধরে নিয়ে সতক অবস্থান বজায় রাখবে ভারত। সীমান্তবর্তী রাজ্যগুলিকে কেন্দ্র সরাসরি এই ব্যাপারে নজরদারি চালাবে।

এদিকে, ঠিক কোন পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের প্রস্তাবে ভারত সায় দিয়েছে সোমবার তা আরও স্পষ্ট করতে পারে কেন্দ্রীয় সরকার। সোমবার বিরোধী দলগুলির তরফে এই ব্যাপারে গুচ্ছ প্রশ্ন তোলা হয়। বিশেষ করে আমেরিকার মধ্যস্থতা নিয়ে আপত্তি তুলেছে কংগ্রেস-সহ একাধিক দল। তাদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি সংক্রান্ত ঘোষণা করায় বিশ্বের কাছে ভারতের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গেরা দাবি জানিয়েছেন, সর্বদলীয় বৈঠক ডেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করুন।

যদিও নয়াদিল্লির কর্তারা একান্তে বলছেন, বিষয়টি মোটেই তেমন নয়। সংঘর্ষ বিরতি চেয়ে আলোচনা, মধ্যস্থতার জন্য কোনও আইন, নিয়ম মানার ব্যাপার নেই। এই ব্যাপারে কারও এক্তিয়ার অস্বীকার করার সুযোগ নেই। আমেরিকা তাদের মতো করে চেষ্টা চালিয়েছে। আরও অনেক দেশ এই প্রক্রিয়ার মধ্যে ছিল। কিন্তু ভারত রাজি হয়েছে পাকিস্তানের তরফে অনুরোধ আসার পর। তৃতীয় কোনও দেশের চাপ বা হস্তক্ষেপের কারণে ভারত রাজি হয়েছে, বিষয়টি মোটেই এমন নয়।


```