Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দিরে ২ টাকা কুড়িয়ে পেয়েছিলেন, ৫৫ বছর পর চিঠি লিখে ১০ হাজার ফেরালেন 'নামহীন' ব্যক্তি

চিঠিতে লেখা হয়েছে, '৫৫ বছর আগে আমি মন্দির চত্বরে ২ টাকা পেয়েছিলাম। কাউকে জানাইনি। আজ নিজের ভুল বুঝে ১০ হাজার টাকা দিচ্ছি।' কিন্তু ওই খামে কারও নাম-পরিচয় উল্লেখ না থাকায় কে টাকা রেখে গেছে, তাঁর খোঁজ পাওয়া যায়নি।

মন্দিরে ২ টাকা কুড়িয়ে পেয়েছিলেন, ৫৫ বছর পর চিঠি লিখে ১০ হাজার ফেরালেন 'নামহীন' ব্যক্তি

ছবি- এআই

শেষ আপডেট: 6 July 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো: প্রায় পাঁচ দশক আগে তামিলনাড়ুর এক মন্দিরে ২ টাকা কুড়িয়ে পেয়েছিলেন এক ব্যক্তি (devotee got a Rs 2 note from temple)। তারপর থেকেই অনুশোচনায় ভুগছিলেন। শেষমেশ সেই মন্দিরেই ১০ হাজার টাকা দান করলেন তিনি। খামের সঙ্গে রেখে যান একটি নামহীন চিঠিও যেখানে তিনি নিজের ভুল স্বীকার করেছেন। তার থেকেই প্রকাশ্যে এল এই ঘটনা।

এই ঘটনা ইরোড জেলার নেরুঞ্জিপেট্টাইয়ের চেল্লান্ডি অম্মান মন্দিরে ঘটেছে (Tamil Nadu Temple News)। এটি এক শতাব্দী পুরনো মন্দির। জানা গিয়েছে, মন্দিরের (Tamil Nadu Temple) লোকেরা যখন দানবাক্স খোলেন, তার মধ্যে একটি খাম পাওয়া যায়। সেই খামের ভিতর ছিল ৫০০ টাকার ২০টি নোট (মোট ১০ হাজার টাকা)। সঙ্গে একটি চিঠিও পাওয়া গিয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, '৫৫ বছর আগে আমি মন্দির চত্বরে ২ টাকা পেয়েছিলাম। কাউকে জানাইনি। আজ নিজের ভুল বুঝে ১০ হাজার টাকা দিচ্ছি।' কিন্তু ওই খামে কারও নাম-পরিচয় উল্লেখ না থাকায় কে টাকা রেখে গেছে, তাঁর খোঁজ পাওয়া যায়নি।

হিসেব বলছে, ৫৫ বছর আগে অর্থাৎ ১৯৭০ সালের ২ টাকার মূল্য আজকের দিনের প্রায় ১০০ টাকার সমান। কিন্তু ওই ভক্ত দিয়েছেন ১০ হাজার টাকা! অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে ১০০ গুণ টাকা ফেরত দিয়েছেন তিনি। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই নামহীন ব্যক্তির প্রশংসা করছেন নেটিজেনরা।  

অনেকেই আবার বলছেন, তিনি যেহেতু নিজের ভুল স্বীকার করে টাকা ফেরত দিয়েছেন, সেক্ষেত্রে নিজের পরিচয় সামনে আনতে পারতেন। 


```