Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলাদেশ থেকে আসা 'অবৈধ' পড়ুয়াদের চিহ্নিত করুন, বিধানসভা ভোটের আগে নোটিস দিল্লির স্কুলে

বিপি ভরদ্বাজ অর্থাৎ কর্পোরেশনের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শিক্ষা দফতর যেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে আর পুরসভা অন্তর্গত স্কুলে তাদের যাতে ভর্তি না করা হয় সেই মতো ব্যবস্থা নিতে হবে। 

বাংলাদেশ থেকে আসা 'অবৈধ' পড়ুয়াদের চিহ্নিত করুন, বিধানসভা ভোটের আগে নোটিস দিল্লির স্কুলে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 December 2024 12:46

দ্য ওয়াল ব্যুরো: সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। ওয়াকিবহাল মহল মনে করছে যে, বাংলাদেশের পরিস্থিতি দিল্লির রাজনীতিতে একটা বড় বিষয় হতে পারে। গুরুত্ব দিয় দেখা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুও। ঠারেঠোরে তা বেশ বোঝা যাচ্ছে কারণ, এ ব্যাপারে দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) মাঠে নেমে পড়েছে।

কী না, ইতিমধ্যেই দিল্লি কর্পোরেশনের ডেপুটি কমিশনার অবৈধ বাংলাদেশি ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে সমস্ত স্কুলকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। যেখানে স্পষ্ট করে লেখা আছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখল করে থাকলে তাদের অবিলম্বে অপসারণ করতে হবে।

শুধু তাই নয়, জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়ে বলা হয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন জন্মের শংসাপত্র জারি করা না হয়।

বিপি ভরদ্বাজ অর্থাৎ কর্পোরেশনের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শিক্ষা দফতর যেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে আর পুরসভা অন্তর্গত স্কুলে তাদের যাতে ভর্তি না করা হয় সেই মতো ব্যবস্থা নিতে হবে।  

এ ব্যাপারে সদ্য একটি বৈঠকও ডাকা হয়েছিল। যেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ব্যাপারটা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এর মধ্যে কোনও জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে কিনা তার জন্য একটি বিশেষ দল তৈরি করার কথাও বলা হয়েছে। যারা অনুপ্রবেশকারীদের সনাক্ত করবে। এছাড়াও এমসিডির সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক আধিকারিকদের তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।  


```