
বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি।
শেষ আপডেট: 2 May 2025 08:59
দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টিতে (heavy rain) দিল্লির (Delhi) জনজীবনে বিপর্যয়। রাজধানীর বহু জায়গা জলে ডুবে আছে। ট্রেন (train) ও বাস (bus) চলছে অনিয়মিত।
সবচেয়ে খারাপ পরিস্থিতি বিমান পরিষেবায় (flight services)। রাজরানীর দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একশো বিমানের উড়ান বাতিল করা হয়েছে। কয়েকশো বিমানের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, দিল্লির বৃষ্টির জেরে দেশের বড় শহরগুলিতে রাজধানীগামী বিমানের যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু বিমান। প্রতিদিন ভোর চারটে থেকে সকাল আটটার মধ্যে কলকাতা, পাটনা, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরুর মতো মেট্রোপলিটন শহরগুলি থেকে শতাধিক বিমান দিল্লি যায়। এমন বহু বিমান বাতিল অথবা যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম। বৃষ্টি চলছে। শুক্রবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজধানীর বহু জায়গায় জল জমে যাওয়ায় সকাল থেকে যানজটে জেরবার শহর। দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের বহু শহরেও জনজীবন বিঘ্নিত।