Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিল্লিতে বোমা দিয়ে স্কুল ওড়ানোর হুমকি, তড়িঘড়ি বের করা হল পড়ুয়াদের, চলছে তল্লাশি

শুক্রবার সকালে দিল্লির কে পুরম এলাকার একটি নামী স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের কাছে বোমা দিয়ে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকির ফোন আসে।

দিল্লিতে বোমা দিয়ে স্কুল ওড়ানোর হুমকি, তড়িঘড়ি বের করা হল পড়ুয়াদের, চলছে তল্লাশি

শেষ আপডেট: 2 February 2024 13:58

দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরণে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! যার জেরে আতঙ্ক ছড়াল রাজধানী দিল্লিতে। দ্রুত স্কুল বাড়ি খালি করে শুরু হয়েছে তল্লাশি। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকেও।

 শুক্রবার সকালে দিল্লির কে পুরম এলাকার একটি নামী স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের কাছে বোমা দিয়ে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকির ফোন আসে। খবরটি ছড়িয়ে পড়তেই হুলস্থুল বেঁধে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া সহ অভিভাবকেরা।

হুমকির ফোন পাওয়ার পরই পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। পড়ুয়াদের তড়িঘড়ি স্কুল থেকে বার করে দেওয়া হয়। শুরু হয় চিরুণি তল্লাশি। বিস্ফোরক খুঁজে পেতে বম্ব স্কোয়াড সহ আনা হয়েছে পুলিশ কুকুরও।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার যখন হুমকি ফোনটি আসে তখন সবে স্কুলে এসে পৌঁছেছিল পড়ুয়ারা। স্কুলের সামনে লম্বা লাইন ছিল স্কুলবাসের। বোমাতঙ্ক ছড়িয়ে পড়তেই ওই চত্বরে শোরগোল পড়ে যায়। এরপর পুলিশ এসে প্রায় ২ ঘণ্টা ধরে স্কুলে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। কিন্তু সন্দেহজনক কোনও কিছুই মেলেনি বলে খবর।

যদিও এই প্রথম নয়, এর আগেও দিল্লির একাধিক স্কুলে বেশ কয়েক বার বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। গত এপ্রিল মাসে দক্ষিণ দিল্লির সাকিব নগর এলাকার একটি স্কুলে হুমকি ইমেল এসেছিল। কিন্তু কোনও ক্ষেত্রেই বোমা বা বিস্ফোরক কিছু মেলেনি। সুরক্ষিত ছিল পড়ুয়ারা।


```