Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চৈতন্যানন্দের বিরুদ্ধে লুক আউট নোটিস, যৌন হেনস্থায় অভিযুক্ত ভণ্ড বাবাকে খুঁজতে ৫ রাজ্যে পুলিশ

অভিযুক্ত চৈতন্যানন্দকে গ্রেফতার করতে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছে একাধিক পুলিশ দল।

চৈতন্যানন্দের বিরুদ্ধে লুক আউট নোটিস, যৌন হেনস্থায় অভিযুক্ত ভণ্ড বাবাকে খুঁজতে ৫ রাজ্যে পুলিশ

চৈতন্যানন্দের বিরুদ্ধে লুক আউট নোটিস

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 September 2025 22:10

দ্য ওয়াল ব্যুরো: স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী (Chaitanyananda Saraswati) ওরফে পার্থ সারথির বিরুদ্ধে গুরুতর অভিযোগে নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই তাঁর নামে মামলা দায়ের হয়েছে, এবার তাঁকে দেশ ছাড়তে বাধা দিতে জারি হল লুকআউট সার্কুলার (Lookout notice)। গত এক মাস ধরে চৈতন্যানন্দ পলাতক বলে জানা গেছে।

দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার অমিত গোয়েল জানান, অভিযুক্ত চৈতন্যানন্দকে গ্রেফতার করতে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছে একাধিক পুলিশ দল।

দিল্লির বসন্ত কুঞ্জের এক বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের প্রাক্তন প্রধান ছিলেন চৈতন্যানন্দ। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, তিনি “অবৈধ, অনৈতিক ও নোংরা কাজকর্মে” লিপ্ত ছিলেন। ৪ আগস্ট কলেজ প্রশাসন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পুলিশ জানায়, ৩২ জন ছাত্রী তাঁদের বয়ান দিয়েছেন, যার মধ্যে ১৭ জন জানিয়েছেন, তাঁরা চৈতন্যানন্দের কাছ থেকে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছিলেন। অভিযোগ রয়েছে, তিনি অশ্লীল ভাষা ব্যবহার, অনভিপ্রেত শারীরিক স্পর্শ ও মানসিক চাপে বাধ্য করার মতো কাজ করেছিলেন। তিনি মেসেজ করে বলতেন, আমার ঘরে এসো, তোমাকে বিদেশে পাঠাব। ইত্যাদি।

এমনকি ছাত্রীরা জানিয়েছে, কলেজের মহিলা শিক্ষিকা ও প্রশাসনের কয়েকজনও তাঁদের উপর চাপ সৃষ্টি করেছিল যাতে গডম্যানের দাবি মেনে নিতে হয়।

পুলিশি তল্লাশিতে কলেজের বেসমেন্ট থেকে উদ্ধার হয়েছে চৈতন্যানন্দের একটি বিলাসবহুল গাড়ি, যাতে জাল কূটনৈতিক নম্বরপ্লেট লাগানো ছিল। এ ঘটনায় ২৫ আগস্ট তাঁর বিরুদ্ধে আলাদা প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, চৈতন্যানন্দের সঙ্গে তাদের সব সম্পর্ক ছিন্ন করা হয়েছে। বিবৃতিতে তারা বলেছে, “অভিযুক্তের অবৈধ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। তিনি আর আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন।”

স্বঘোষিত ধর্মগুরু চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে এখন তীব্র চাঞ্চল্য। একদিকে একাধিক ছাত্রীর বয়ান, অন্যদিকে জাল নম্বরপ্লেট-কাণ্ড— সব মিলিয়ে তাঁকে গ্রেফতারের জন্য মরিয়া দিল্লি পুলিশ। লুকআউট সার্কুলার জারি হওয়ার পর বিদেশে পালানোর রাস্তা কার্যত বন্ধ। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আইনের জালে ধরা পড়েন অভিযুক্ত ‘গডম্যান’।


```