Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মহাপুণ্যভূমিতে মহাপাপ! পরকীয়ার কাঁটা সরাতে কুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীর গলা কেটে মারলেন স্বামী

দিল্লি পুরসভার সাফাইকর্মী হিসেবে কর্মরত অশোক কুমার। গত ১৮ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে প্রয়াগরাজে স্নান করতে যান তিনি। প্রয়াগরাজের ঝুসির আজাদনগরে ঘরভাড়া নেন তাঁরা।

মহাপুণ্যভূমিতে মহাপাপ! পরকীয়ার কাঁটা সরাতে কুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীর গলা কেটে মারলেন স্বামী

অভিযুক্ত স্বামী ও নিহত স্ত্রী

শেষ আপডেট: 25 February 2025 10:52

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে মহাকুম্ভে (Maha Kumbh) স্নান করাবেন বলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন (Murder) অভিযোগ উঠল স্বামীর (Husband) বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর বাড়ি ফিরে অভিযুক্ত জানায়, স্ত্রী ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছেন। তদন্তে নেমে দিল্লির বাসিন্দা ৪৮ বছর বয়সি অভিযুক্ত অশোক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খুর, দিল্লি পুরসভার সাফাইকর্মী হিসেবে কর্মরত অশোক কুমার। গত ১৮ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে প্রয়াগরাজে স্নান করতে যান তিনি। প্রয়াগরাজের ঝুসির আজাদনগরে ঘরভাড়া নেন তাঁরা। তারপর ১৯ ফেব্রুয়ারি সেই ঘর থেকে উদ্ধার হয় মহিলার দেহ।

তদন্তে জানা গিয়েছে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল মহিলাকে। বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। মৃতের পরিচয় পেতে সংবাদপত্র ও সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়। খতিয়ে দেখা হয় স্থানীয় সিসিটিভি ফুটেজ।

গত ২১ ফেব্রুয়ারি মায়ের খোঁজে ঝুসি থানায় পৌঁছন অশোকের দুই পুত্র অশ্বিনী ও আদর্শ। সেখানে মৃত মহিলার ছবি দেখে চিনতে পারেন তাঁরা। পুলিশ তারপরই খোঁজ শুরু করে মৃতের স্বামী অশোকের। মৃতের পরিবারের তরফে পুলিশকে জানানো হয়, অশোক বাড়ি ফিরে জানিয়েছিল কুম্ভের ভিড়ের তাঁদের মা হারিয়ে গিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করা হলে খুনের কথা স্বীকার করে নেয় অশোক।

অভিযুক্ত অশোক পুলিশকে আরও জানায়, এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। দু'জনে বিয়ে করতে গত ৩ মাস ধরে স্ত্রী মীনাক্ষীকে খুনের ছক কষছিল তারা। পরিকল্পনা মতো প্রয়াগরাজে নিয়ে গিয়ে খুন করা হয় মীনাক্ষীদেবীকে।


```