Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নিজের পায়ের আঙুলে ফিরে পেলেন হাতের কাটা বুড়ো আঙুল! সার্জারির নয়া মাইলফলক দিল্লির হাসপাতালে

অবিশ্বাস্য কিন্তু সত্যি! দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসকেরা পায়ের আঙুল দিয়েই গড়ে তুললেন হারানো বুড়ো আঙুল।

নিজের পায়ের আঙুলে ফিরে পেলেন হাতের কাটা বুড়ো আঙুল! সার্জারির নয়া মাইলফলক দিল্লির হাসপাতালে

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 October 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির এক ২০ বছরের যুবক ভয়াবহ পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন তাঁর বাঁ পায়ের হাঁটুর নীচের অংশ এবং বাঁ হাতের বুড়ো আঙুল। কিন্তু ভাগ্য বদলে দিল চিকিৎসাবিজ্ঞান। সেই হারানো আঙুল ফিরে পেলেন নিজেরই পায়ের সাহায্যে।

এই বিরল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইক ও ট্রাক্টরের সংঘর্ষে যুবকের শরীরে মারাত্মক চোট লাগে। বাঁ পা হাঁটুর নিচ থেকে এবং বাঁ হাতের বুড়ো আঙুল পুরোপুরি কেটে যায়। চিকিৎসকেরা প্রথমে কাটা অংশ দুটি ফের বসানোর চেষ্টা করলেও, তীব্র ক্ষতচিহ্নের কারণে তা সম্ভব হয়নি।

তবে আশার আলো মিলল তাঁরই পায়ের দ্বিতীয় আঙুলে। চিকিৎসকেরা দেখেন, সেটি এখনও ব্যবহারযোগ্য। তাই সেই আঙুলটি নিয়েই গড়া হল নতুন বুড়ো আঙুল।

হাসপাতালের প্লাস্টিক, কসমেটিক ও হ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগের প্রধান ডা. মহেশ মাঙ্গল বলেন, “এই জটিল মাইক্রোসার্জারি শুধু হাতের কার্যক্ষমতা ফিরিয়ে দেয়নি, বরং এমন এক অঙ্গকেও ব্যবহার করেছে, যা আর বাঁচানো সম্ভব ছিল না।”

তিনি আরও জানান, “দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব কাটা অঙ্গ খুঁজে বের করে সঠিকভাবে সংরক্ষণ করে হাসপাতালে নিয়ে আসা জরুরি। সময়মতো ব্যবস্থা নিলে অঙ্গটি পুনরায় বসানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়।”

স্যার গঙ্গা রাম হাসপাতালে ১৯৮১ সাল থেকে মাইক্রোসার্জারি শুরু হয়। এখনও পর্যন্ত এই বিভাগে ৭০০-রও বেশি অঙ্গ পুনঃস্থাপনের অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আঙুল, পায়ের আঙুল, কান, স্ক্যাল্প, এমনকি হাতও।

বর্তমানে যুবকটি সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর নতুন তৈরি বুড়ো আঙুল এখন পুরোপুরি কাজ করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


```