Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পোষ্যকে নিয়ে 'দড়ি টানাটানি' জয়-মহুয়ার, 'দু'জনে মিটিয়ে নিচ্ছেন না কেন', ধমক দিল্লি হাইকোর্টের

মহুয়া মৈত্রের (Mahua Moitra) দাবি, হেনরি তাঁরই পোষ্য। অন্যদিকে, জয় অনন্তের বক্তব্য, মাত্র ৪০ দিন বয়স থেকেই তিনি হেনরিকে নিজের কাছে রেখেছেন এবং তিনিই কুকুরটিকে কিনেছিলেন।

পোষ্যকে নিয়ে 'দড়ি টানাটানি' জয়-মহুয়ার, 'দু'জনে মিটিয়ে নিচ্ছেন না কেন', ধমক দিল্লি হাইকোর্টের

পোষ্য তুমি কার?

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 September 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের ব্যক্তিগত সম্পর্কে ভাঙনের পর নানা বিতর্ক সামনে এসেছে। এবার সেই লড়াই গিয়ে ঠেকেছে আদালতে, যেখানে দু’জনের দাবির কেন্দ্রবিন্দু তাঁদের প্রিয় রট হুইলার, হেনরির কাস্টডি।

মহুয়া মৈত্রের (Mahua Moitra) দাবি, হেনরি তাঁরই পোষ্য। অন্যদিকে, জয় অনন্তের বক্তব্য, মাত্র ৪০ দিন বয়স থেকেই তিনি হেনরিকে নিজের কাছে রেখেছেন এবং তিনিই কুকুরটিকে কিনেছিলেন। পোষ্যর অভিভাবকত্ব চেয়ে ২০২৩ সালে আদালতের দ্বারস্থ হন মহুয়া। এমনকি জয় অনন্তের কাছ থেকে ‘কাস্টডি এগ্রিমেন্ট’-এ (Custody Agreement) সই করানোর জন্য পুলিশের সাহায্যও নিয়েছিলেন তিনি।

পরিস্থিতি আরও অবনতির দিকে যায়, যখন জয় অনন্ত অভিযোগ করেন, মহুয়া হেনরিকে অজুহাত করে তাঁর বাড়িতে আসছেন এবং তাঁকে ভয় দেখাচ্ছেন। তিনি অনুপ্রবেশের অভিযোগও দায়ের করেন পুলিশের কাছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি জৈন বিস্ময় প্রকাশ করে বলেন, 'আপনারা কি একসঙ্গে বসে সমাধান করতে পারেন না? নিজেরা কথা বলে মিটিয়ে নিচ্ছেন না কেন?'

হাইকোর্টে সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, তিনি কুকুরের যৌথ কাস্টডি চান। কিন্তু জয় অনন্ত ট্রায়াল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বলেন, তাঁকে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে নিষেধ করা হয়েছে, যা তাঁর বাকস্বাধীনতার বিরুদ্ধে। তাঁর দাবি, একজন সাংসদ কি সাধারণ নাগরিকের তুলনায় আলাদা সুবিধা পাবেন?

প্রসঙ্গত, ২০২৩ সালে জয় অনন্ত দেহদ্রাইয়ের অভিযোগের জেরেই লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেয়। অভিযোগ ছিল, তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই অভিযোগ লোকসভা স্পিকারের কাছে পাঠান। তাতে বলা হয়েছিল, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির অনুরোধে মহুয়া এমন প্রশ্ন করেছিলেন যাতে আদানি গ্রুপ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা যায়। তবে মহুয়া এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এথিক্স কমিটির সুপারিশকে 'ষড়যন্ত্র' বলে দাবি করেছিলেন।


```