Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জনস্বার্থ নয়, প্রচারসর্বস্ব স্বার্থে আর্জি, অরবিন্দ কেজরিওয়ালকে সরানোর দাবি খারিজ

বিপুল মূল্য চোকাতে হবে, আবেদনকারীকে ভর্ৎসনা

জনস্বার্থ নয়, প্রচারসর্বস্ব স্বার্থে আর্জি, অরবিন্দ কেজরিওয়ালকে সরানোর দাবি খারিজ

ফাইল ছবি

শেষ আপডেট: 8 April 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: ইডির হাতে গ্রেফতার, জেল হেফাজতে থাকা অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর তৃতীয় `পাবলিসিটি ইনটারেস্ট আর্জি` (পিআইএল) বা প্রচারমুখী আবেদন ফেরাল দিল্লি হাইকোর্ট। আবেদনকারী ভর্ৎসনার সুরে আদালত বলেছে, এ ধরনের কাজে তাঁকে বিপুল পরিমাণ মূল্য চোকাতে হবে। উচ্চ আদালতে একই ধরনের দুটি জনস্বার্থ মামলা বা পাবলিক ইনটারেস্ট লিটিগেশন খারিজ হয়েছিল। সেই উদাহরণ টেনে সোমবার হাইকোর্ট আবেদনকারী প্রাক্তন আম আদমি পার্টির বিধায়ক সন্দীপ কুমারের কঠোর সমালোচনা করে।

বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ বলেন, আপনাকে এর জন্য বিশাল মূল্য চোকাতে হবে। একক বেঞ্চ বলেছে, একই ধরনের আবেদন এর আগে অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহনের বেঞ্চ খারিজ করে দিয়েছে। সেদিক বিচার করলে দেখা যাবে, এই আবেদন জনস্বার্থের প্রশ্নে নয়, আত্মপ্রচারমুখী আবেদন। একইসঙ্গে আবেদনটি অস্থায়ী প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই বেঞ্চই এ ধরনের মামলা শুনেছে এর আগের দুবার।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হাইকোর্ট সুরজিৎ সিং যাদব নামে একজনের জনস্বার্থ মামলা খারিজ করে দেয়। তারপর গত ৪ এপ্রিল হিন্দু সেনা নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তার আর্জি শুনতে অরাজি হয় দিল্লি হাইকোর্ট।


```