Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দিল্লিতে ভাজাভাজা গরম, তা নিয়েও মস্করা করে কত কত ভিডিও ভাইরাল, যেমন এটা

দেখা যাচ্ছে দিল্লিতে ভাজাভাজা গরম। বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২.৩ ডিগ্রি সেন্টিগ্রেড।

দিল্লিতে ভাজাভাজা গরম, তা নিয়েও মস্করা করে কত কত ভিডিও ভাইরাল, যেমন এটা

দিল্লিতে ভাজাভাজা গরম

শেষ আপডেট: 29 May 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার তাপমাত্রা ৪২ থেকে ৪৩-এ উঠতেই ত্রাহি ত্রাহি শুরু হয়ে গেছিল। বেশিদিন আগের কথাও নয়। এখনও অনেকের গায়ের ঘামাচি শুকোয়নি। এরই মধ্যে দেখা যাচ্ছে দিল্লিতে ভাজাভাজা গরম। বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। যার অর্থ রিয়েল ফিল ৫৫ ডিগ্রির বেশি। অর্থাৎ আখেরে সেই তাপমাত্রা ৫৫ ডিগ্রির বেশি মালুম হয়েছে। রাজস্থান জুড়ে অবস্খা আরও ভয়ঙ্কর। 

ব্যাপারটা ভাবলেই অস্বস্তি হওয়ার কথা। কিন্তু এই ভয়ঙ্কর গরম নিয়েও মিমের ছড়াছড়ি সোশাল মিডিয়ায়। যেমন নিচেরটি। তাতে দেখা যাচ্ছে, বরফের উপর এলো গায়ে আছারি পিছারি খাচ্ছে এক যুবক। কেউ বা আবার জল স্প্রে করছে।

অন্য একটি মিমে দেখা যাচ্ছে, দিল্লিতে গরমে রাস্তায় বেরিয়ে ভাজা পাউরুটির মতো অবস্থা হয়ে যাচ্ছে। 

আরও একটি ভিডিও মঙ্গলবার থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দুপুরের গরম এতটাই যে ছাদে কড়াই রেখে তেল গরম করা যাচ্ছে। সেই তেলে দিব্য ভাজা যাচ্ছে পুরী। 

গরমের কারণে কোথাও কোথাও বার এসিতে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। 


```