Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিল্লি বিস্ফোরণ: ‘শু-বম্বার’ ডাক্তার উমর! আই-২০ গাড়িতে মিলল ‘মাদার অফ স্যাটান’-এর ছাপ

তদন্ত সূত্রের খবর, উমরের আই-২০ গাড়ি থেকে উদ্ধার হওয়া এক জুতোর ভিতরেই মিলেছে বিস্ফোরণ ঘটানোর মতো ধাতব উপাদান।

দিল্লি বিস্ফোরণ: ‘শু-বম্বার’ ডাক্তার উমর! আই-২০ গাড়িতে মিলল ‘মাদার অফ স্যাটান’-এর ছাপ

ছবি সংগৃহীত

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 November 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ভয়াবহ (Delhi Blast) বিস্ফোরণের তদন্তে বড়সড় মোড়। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, জইশ-যোগে আত্মঘাতী হামলাকারী ডাক্তার উমর উন নবি হয়তো ‘শু-বম্বার’ (Shoe Bomber) হিসেবেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন। ফরেন্সিক পরীক্ষার নয়া তথ্য সেই দিকেই ইঙ্গিত করছে।

তদন্ত সূত্রের খবর, উমরের আই-২০ গাড়ি থেকে উদ্ধার হওয়া এক জুতোর ভিতরেই মিলেছে বিস্ফোরণ ঘটানোর মতো ধাতব উপাদান। গাড়ির ড্রাইভারের সিটের নীচে, ডানদিকের সামনের চাকার কাছে পড়েছিল জুতোটি।

সবচেয়ে উদ্বেগের বিষয়, জুতো এবং গাড়ির টায়ার দুই জায়গাতেই মিলেছে টিএটিপি (TATP)-র চিহ্ন। অতিসংবেদনশীল এই বিস্ফোরককে দুনিয়ার জঙ্গিগোষ্ঠীগুলি চেনে ‘মাদার অফ স্যাটান’ নামে। বিস্ফোরক মজুত ছিল বলেই নয়, বিস্ফোরণ ঘটানোর প্রথম ধাক্কা বা ইনিশিয়েশন মেকানিজম সম্ভবত জুতোর মাধ্যমেই চালানো হয়েছিল বলে সন্দেহ দানা বাঁধছে।

সূত্রের আরও দাবি, জইশ জঙ্গিরা আগেই বিপুল পরিমাণ টিএটিপি জমা করেছিল বড়সড় হামলার উদ্দেশ্যে। লাল কেল্লার কাছে বিস্ফোরণে টিএটিপি-র সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার করা হয়েছিল। গাড়ির পেছনের সিটের নীচেও আরও বিস্ফোরক-সংক্রান্ত সামগ্রী মিলেছে।

এছাড়া ধরা পড়া চিকিৎসক শাহিনের মাধ্যমে ২০ লক্ষ টাকা এই মডিউলের কাছে পৌঁছেছিল— এই তথ্যও নিশ্চিত হয়েছে তদন্তে। দিল্লি হামলার পরিকল্পনা ও প্রস্তুতিতে সেই অর্থই ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।

তদন্তকারীরা তুলনা টানছেন ২০০১ সালের কুখ্যাত রিচার্ড রিড-এর সঙ্গে— যিনি আমেরিকান এয়ারলাইন্সের বিমানে জুতোতে লুকোনো টিএটিপি বিস্ফোরক উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। হামলার মামলায় বিস্ফোরক লুকোনোর ধরণ ও তার অবস্থান রিডের ‘শু বম্ব’ কৌশলের সঙ্গে বেশ মিল রয়েছে বলেই মত তদন্ত দলের।

সূত্রদের মতে, ধরা পড়া জইশ মডিউলটি ‘ডি-৬’ কোডনেমে যমজ হামলা চালানোর ছক কষেছিল।

প্ল্যান–এ ছিল বাবরি মসজিদ ভাঙার বার্ষিকীতে একাধিক শহরে বিস্ফোরণ— যা নস্যাৎ হয়।
প্ল্যান–বি ছিল দিল্লিতে হামলা, এবারের লালকেল্লা বিস্ফোরণেই সেই পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

তদন্ত এখনও চলছে। বিস্ফোরণের সঠিক প্রক্রিয়া ও হামলার মুহূর্তে উমর কীভাবে বিস্ফোরণ শুরু করেন, তা উদ্ধার হওয়া প্রমাণগুলি মিলিয়ে পুনর্গঠন করছে বিভিন্ন তদন্তকারী দল।


```