Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ন্যাশনাল হেরাল্ড অর্থ তছরুপ মামলায় সনিয়া, রাহুলকে নোটিস আদালতের

কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এবং লোকসভা সদস্য রাহুল গান্ধী ইয়ং ইন্ডিয়ান-এর অধিকাংশ শেয়ারের মালিক ছিলেন। তাঁদের এক-একজনের হাতে ৩৮ শতাংশ করে শেয়ার ছিল। এর আগে এই মামলার তদন্তে ইডি তাঁদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছিল।

ন্যাশনাল হেরাল্ড অর্থ তছরুপ মামলায় সনিয়া, রাহুলকে নোটিস আদালতের

ফাইল ছবি

শেষ আপডেট: 2 May 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপ মামলায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে শুক্রবার নোটিস দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আদালতের বিশেষ বিচারক বিশাল গোগনে এদিন এই নোটিস জারি করেন। প্রসঙ্গত, কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এবং লোকসভা সদস্য রাহুল গান্ধী ইয়ং ইন্ডিয়ান-এর অধিকাংশ শেয়ারের মালিক ছিলেন। তাঁদের এক-একজনের হাতে ৩৮ শতাংশ করে শেয়ার ছিল। এর আগে এই মামলার তদন্তে ইডি তাঁদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছিল।

এদিন বিচারক গোগনে বলেন, চার্জশিটের বিষয় শোনার অধিকার তাঁদের রয়েছে। তাই তাঁদের আদালতে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস জারি করা হয়েছে। বিচারক এই মামলার পরবর্তী শুনানি ৮ মে ধার্য করে বলেন, স্বচ্ছ বিচার ব্যবস্থায় চার্জশিটের বিষয় জানার অধিকার রয়েছে।

ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় আসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL) এবং ইয়ং ইন্ডিয়া (Young India) সংস্থার ৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ২০০৮ সাল থেকে ছাপা বন্ধ। ২০১৭ সালে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু হয়। ইংরেজির পাশাপাশি হিন্দিতে ‘নবজীবন’ এবং উর্দুতে ‘কওমি আওয়াজ’-এরও অনলাইন ভার্সন প্রকাশিত হয়। ১৯৩৮ সালে জওহরলাল নেহরুর হাত ধরে চালু হওয়া ন্যাশনাল হেরাল্ড কংগ্রেসের রাজনৈতিক মতাদর্শকে পাথেয় করে চলে।

পত্রিকাটির মালিক এজিএল। সেই সংস্থার সঙ্গে ‘ইয়ং ইন্ডিয়া’ নামে সংস্থার আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে রাজনীতি এক সময় সরগরম হয়েছিল। বেআইনি পথে আর্থিক লেনদেনের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ইডি। তদন্তে ওই সংস্থা প্রাক্তন দুই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধীকে তলব করে। বর্তমানে বন্ধ ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। সম্পত্তির হাত বদলেই বেআইনি লেনদেন হয়েছে বলে ইডির অভিযোগ।


```