Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

অ্যাসিড হামলার শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী! বাইকে চড়ে আসে ৩ যুবক, শনাক্ত হলেও এখনও অধরা

রবিবার সকালে রাজধানীর উত্তর-পশ্চিম অংশে লক্ষ্মীবাই কলেজের এক ২০ বছর বয়সি ছাত্রী কলেজে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যাসিড হামলার শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী! বাইকে চড়ে আসে ৩ যুবক, শনাক্ত হলেও এখনও অধরা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 October 2025 22:05

দ্য ওয়াল ব্যুরো: নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে রাজধানী দিল্লি (Delhi Acid Attack)। রবিবার সকালে রাজধানীর উত্তর-পশ্চিম অংশে লক্ষ্মীবাই কলেজের এক ২০ বছর বয়সি ছাত্রী কলেজে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে যানা গেছে, এদিন ওই ছাত্রী অতিরিক্ত ক্লাসে যাওয়ার সময় তিন যুবক বাইকে করে এসে তাঁর পথ আটকায় (Delhi Acid Attack)। আচমকাই তাঁর মুখের দিকে অ্যাসিড ছোড়ে। নির্যাতিতা হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলে দু'হাতেও গভীর ক্ষত হয়েছে।

ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত জিতেন্দ্র মুকুন্দপুরের বাসিন্দা, এছাড়াও রয়েছে তার বন্ধু ঈশান এবং আরমান। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জিতেন্দ্র কিছুদিন ধরেই ছাত্রীকে অনুসরণ করছিল। রাস্তায় তাদের মধ্যে আগের কোনও ঝামেলার জেরেই হামলা করা হতে পারে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

উল্লেখ্য, এটি দিল্লিতে সাম্প্রতিক নারীর বিরুদ্ধে ঘটে যাওয়া একাধিক ঘটনার একটি মাত্র। গত সপ্তাহে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার যুবককে অভিযুক্ত করা হয়। পুলিশ ঘটনার স্থানে পৌঁছে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে।

এই দুই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে রাজধানীর কলেজ এবং সড়ক এলাকায় নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থী এবং সাধারণ নারীদের নিজেদের সচেতন থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, শিক্ষার্থী ও তরুণীদের সতর্ক থাকার পাশাপাশি, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও নিরাপত্তা ব্যবস্থা শক্ত করার দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকেই। বিশেষ করে কলেজের কাছাকাছি সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী এবং জরুরি হেল্পলাইন কার্যকর রাখা গুরুত্বপূর্ণ।


```