Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লি বিমানবন্দরে লুটিয়ে পড়লেন বৃদ্ধ, সিপিআর দিয়ে বাঁচালেন তরুণী চিকিৎসক! দেখুন ভিডিও

বৃদ্ধ মানুষটি নিথর পড়ে রয়েছেন মেঝেতে। তাঁকে ভিড় করে আছেন বহু মানুষ। তাঁদের মাঝে বারবার সিপিআর দিয়ে ওই বৃদ্ধের প্রাণ রক্ষা করার চেষ্টা করছেন ওই মহিলা চিকিৎসক।

দিল্লি বিমানবন্দরে লুটিয়ে পড়লেন বৃদ্ধ, সিপিআর দিয়ে বাঁচালেন তরুণী চিকিৎসক! দেখুন ভিডিও

দিল্লি বিমানবন্দরে বৃদ্ধকে সিপিআর।

শেষ আপডেট: 18 July 2024 08:04

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে বৃদ্ধকে আচমকা লুটিয়ে পড়তে দেখে, দারুণ তৎপরতার পরিচয় দিলেন সেখানে উপস্থিত এক চিকিৎসক। জরুরি ভিত্তিতে  সিপিআর দিয়ে তাঁর প্রাণ রক্ষা করলেন ওই তরুণী চিকিৎসক। 

বুধবার, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল টু থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, বৃদ্ধ মানুষটি নিথর পড়ে রয়েছেন মেঝেতে। তাঁকে ভিড় করে আছেন বহু মানুষ। তাঁদের মাঝে বারবার সিপিআর দিয়ে ওই বৃদ্ধের প্রাণ রক্ষা করার চেষ্টা করছেন ওই মহিলা চিকিৎসক। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধের শ্বাস-প্রশ্বাস পড়তে শুরু করলে, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

সিপিআর দিয়ে মরণাপন্ন মানুষের প্রাণ বাঁচানোর ঘটনা এই প্রথম নয়। পথেঘাটে, বিমানবন্দরে আগেও এমনটা শোনা গেছে। গত বছরেই ব্রিটেন থেকে দিল্লিগামী বিমানে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে, তাঁর প্রাণ রক্ষা করেন এক ভারতীয় চিকিৎসক। এবারও বিমানবন্দরে তেমনই রুদ্ধশ্বাস এক পরিস্থিতির সাক্ষী হলেন যাত্রীরা। 

দেখুন ভিডিও।


```