
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 19 April 2025 08:57
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রবল বৃষ্টিতে হুড়মুড় করে ভেঙে পড়ল চারতলা বাড়ি (Delhi Building Collapse)। যার জেরে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু (Death) হয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
ঘটনা উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ (Mustafabad) এলাকার। দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত ৩টে নাগাদ চারতলা বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। এখনও অবধি ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। ছিল। উদ্ধারকাজ চলছে।"
#WATCH | Delhi: 4 people died after a building collapsed in the Mustafabad area; rescue and search operation is underway
— ANI (@ANI) April 19, 2025
8-10 people are still feared trapped, said Sandeep Lamba, Additional DCP, North East District pic.twitter.com/qFGALhkPv3
তিনি আরও বলেন, "আমাদের ধারণা, এখনও ৮ থেকে ১০ জন ভিতরে আটকে আছেন। দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে উদ্ধারকাজ চলছে।"
ইতিমধ্যেই চারতোলা বাড়িটি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়িটি। ধুলোয় ঢেকে গেল গোটা এলাকা।
স্থানীয় প্রশাসন বলছে, গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গতকাল থেকে আচমকা আবহাওয়ার পরিবর্তন হয় দিল্লিতে। মুস্তাফাবাদ-সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টি নামে। সঙ্গে বজ্রপাত। সেই কারণেই বাড়িটি ভেঙে থাকতে পারে। যদিও ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।