Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রতিরক্ষায় ৯.৫৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি নির্মলার

চিনের সঙ্গে ভারতের সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে রোজকার সীমান্ত সমস্যা নিয়ে ভারত কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে।

প্রতিরক্ষায় ৯.৫৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি নির্মলার

প্রতিরক্ষা ক্ষেত্রে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে।

শেষ আপডেট: 1 February 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব এনেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার লোকসভায় বাজেট প্রস্তাব পাঠের সময় নির্মলা ঘোষণা করেন প্রতিরক্ষা ক্ষেত্রে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। যা গতবছরের ৬.২ লক্ষ কোটি টাকার তুলনায় ৯.৫৫ শতাংশ বেশি।

এর মধ্যে যুদ্ধবিমান ও বিমান ইঞ্জিনের জন্য মূলধনী ব্যয় ধরা হয়েছে ৪৮,৬১৪ কোটি টাকা। ২৪,৩৯০ কোটি টাকা নৌবাহিনীর খাতে ধরেছেন নির্মলা। অতিরিক্ত ৬৩,০৯৯ কোটি টাকা অন্যান্য সামগ্রী খাতে ধরা হয়েছে এই বাজেটে।

এ বছরের গোড়াতেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ২০২৫ সাল সংস্কারের বছর হবে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা এমন বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ দেখতে পাব, যার ফলে আমাদের সেনা কমান্ডের দিকে তাকিয়ে করা হবে। যে কোনও দেশের প্রতিরক্ষা বাজেট হল সেদেশের কৌশলগত শক্তি এবং সামরিক ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন। বিশেষত চিনের সঙ্গে ভারতের সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে রোজকার সীমান্ত সমস্যা নিয়ে ভারত কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। তাই সক্রিয় ও অবসরপ্রাপ্ত সেনানীদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ সহ অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির উন্নয়নও জরুরি।


```