Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জোম্যাটোর মুখরক্ষায় পথে সিইও! স্ত্রীকে বাইকে চাপিয়ে ডেলিভারি বয়ের বেশে দীপেন্দর

সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী গ্রেসিয়া মুনোজকে সঙ্গে নিয়ে খাবার ডেলিভারি করছেন তিনি।

জোম্যাটোর মুখরক্ষায় পথে সিইও! স্ত্রীকে বাইকে চাপিয়ে ডেলিভারি বয়ের বেশে দীপেন্দর

দীপেন্দর গোয়েল ও গ্রেসিয়া মুনোজ

শেষ আপডেট: 5 October 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: নয়া অবতারে ধরা দিলেন জোম্যাটোর সিইও দীপেন্দর গোয়েল। ডেলিভারি বয়ের পোশাকে বাইকে চেপে নিজের স্ত্রীকে নিয়ে তিনি বেরিয়েছেন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে।

সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী গ্রেসিয়া মুনোজকে সঙ্গে নিয়ে খাবার ডেলিভারি করছেন তিনি। কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত? ছবিটি দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন কেস টা কী? কী হল দীপেন্দরের? কোম্পানির সিইও হয়ে কেন তিনি এমন বেশ ধরলেন? সঙ্গে বা কেনই নিলেন স্ত্রী গ্রেসিয়াকে? তাহলে কী পুজোর মুখে কর্মীছাঁটাই করে সস্ত্রীক ডেলিভারির কাজ বেছে নিলেন তিনি!

দিনকয়েক আগেই নিজের স্ত্রীকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সিইও। সেখানেই তাঁদের একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে হরিয়ানার রাস্তায় পিঠে ব্যাগ নিয়ে বাইকে চেপে একজন ডেলিভারি বয় হিসাবে স্ত্রীকে নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।

ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা অনেকে এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও অনেকেই দীপেন্দরের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ভাইরাল পোস্ট দেখে জানিয়েছেন, এসব করে উনি কী বোঝাতে চাইলেন? উনি কর্মীদের দুঃখের কথা বোঝেন? নাকি নিজে স্ত্রীকে নিয়ে খাবার ডেলিভারি করতে গিয়ে বুঝলেন অঙ্কটা অতটাও সহজ নয়।

অনেকে আবার প্রশ্ন তুলছেন লাগাতার শেয়ার পড়ে যাওয়ার কারণেই কী এমন ভাবনা? সেপ্টেম্বরের শেষের দিকে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের তরফে জানানো হয়েছিল সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ পিপল অফিসার আকৃতি চোপড়া পদত্যাগ করেছেন। তারপরই দীপেন্দর কোম্পানির ইমেজ বাঁচাতেই এবার ময়দানে নামলেন।


```