Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

'ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ', হবু শ্বশুর বাড়ির শর্ত না মানায় মাকে কুপিয়ে খুন ছেলের!

কয়েকদিন আগেই তাঁদের বিয়ে দিন ঠিক হয়।

'ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ', হবু শ্বশুর বাড়ির শর্ত না মানায় মাকে কুপিয়ে খুন ছেলের!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 April 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকাকে বিয়ে করতে চাইলে মানতে হবে শর্ত! কিন্তু রাজি নয় মা। প্রৌঢ়াকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে (Death of a woman due to family dispute)। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh Police) পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রমিলা সিং (৫৫)। তাই গত ক'দিন নিজের মেয়ের বাড়িতেই ছিলেন। গত বুধবার সেখানে যান অভিযুক্ত রাজা সিং (২৮)। মায়ের ঘরে গিয়ে দেখেন ঘুমিয়ে রয়েছেন প্রমীলা দেবী। এরপর কোনও সাড়াশব্দ না করেই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে মায়ের শরীরে। 

প্রমীলা দেবীর চিৎকার শুনে তাঁর মেয়ে ছুটে আসেন। চোখের সামনে নৃশংস দৃশ্য দেখে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন তাঁর মা। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেফতার (Arrest) করা হয় ছেলেকে। 

তদন্তে পুলিশ জানতে পারে, নিজের গ্রামেরই এক মেয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে রাজার। কয়েকদিন আগেই তাঁদের বিয়ে দিন ঠিক হয়। তবে হবু শ্বশুরবাড়ির তরফে শর্ত রাখা হয় যে বিয়ের আগে তাঁর বাড়িটি নিজের নামে করতে হবে। একথা মা'কে জানালে রাজি হননি প্রমীলা দেবী। সেই রাগ থেকেই রাজা সিং এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলেই মনে করছে পুলিশ।

উল্লেখ্য, গত মাসেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh News) পারিবারিক অশান্তির (Family Dispute) জেরে মাকে খুন করার অভিযোগ ওঠে 'মদ্যপ' ছেলের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে, স্ত্রীর সঙ্গে বচসা চলাকালীন থামানোর চেষ্টা করেন মা। রাগের বশেই মা-কে কুপিয়ে খুন করে যুবক। 


```