Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সন্তুষ্ট চিরাগ! বিহার এনডিএ জোটে আসন বণ্টন চূড়ান্ত, শনিবার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে

সমঝোতায় পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। বিজেপির তরফে আলোচনার দায়িত্ব তাঁর হাতেই ছিল। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তিনি চারবার চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠক করেছেন। 

সন্তুষ্ট চিরাগ! বিহার এনডিএ জোটে আসন বণ্টন চূড়ান্ত, শনিবার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে

চিরাগ পাসওয়ান এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 October 2025 22:49

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ টানাপড়েন চলছিল। তবে অনুমান করা হচ্ছে, অবশেষে মিটেছে বিহার বিধানসভা নির্বাচনকে (Bihar Elections) ঘিরে এনডিএ-র আসন বণ্টন (NDA Seat Sharing) জট। সূত্রের খবর, শনিবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এবং বিজেপির মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়েছে। এই চুক্তি অনুযায়ী, পাসওয়ানের দলকে ২৫ থেকে ২৬টি আসন দেওয়া হতে পারে। এর ফলে কয়েকদিন ধরে চলা তীব্র দরকষাকষির পর জোটের অন্দরের উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে।

সমঝোতায় পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। বিজেপির তরফে আলোচনার দায়িত্ব তাঁর হাতেই ছিল। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তিনি চারবার চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবারের শেষ দফার বৈঠকের পর পাসওয়ান বলেন, “রায় যা বলেছেন, পরিস্থিতি ঠিক তেমনই। সব বিস্তারিত জানানো হবে সময়মতো।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তত্ত্বাবধানে আলোচনার ফল নিয়ে তিনি সম্পূর্ণ আশাবাদী।

আলোচনার পর নিত্যানন্দ রায় সাংবাদিকদের বলেন, “আমাদের মুখের হাসিই সব বলে দিচ্ছে - সবকিছু ইতিবাচক।” তবে জোটের অপর শরিক, হিন্দুস্তানি আওয়াম মোরচা (HAM)-এর নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঁঝি এখনও নিজের দলকে আরও বেশি আসন দেওয়ার পাশাপাশি পছন্দের কেন্দ্র থেকে প্রার্থী করার দাবি জানিয়ে যাচ্ছেন। চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠক শেষ করে নিত্যানন্দ রায় বিজেপির বিহার বিধানসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও বৈঠক করেন।

উল্লেখ্য, বিহারে এনডিএ জোটে বর্তমানে পাঁচটি দল রয়েছে - বিজেপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), হিন্দুস্তানি আওয়াম মোরচা এবং রাষ্ট্রীয় লোক মঞ্চ (আরএলএম)।

অন্যদিকে কংগ্রেসের অবস্থান অন্য। হাত শিবির বিহারে এবার বারটি আসন ইন্ডি জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে (Congress seat distribution)। ‌ কংগ্রেস ওই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ৫৮টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ নির্বাচনে হাত শিবির ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ‌

মনে করা হচ্ছে পাঁচ বছর আগের ভুলের পুনরাবৃত্তি আটকাতেই কংগ্রেস নেতৃত্ব এবার ১২ টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‌ দলীয় সূত্রে খবর, এই ব্যাপারে রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ‌ তিনি দলকে জানিয়ে দিয়েছেন, জেতার সম্ভবনা আছে এমন আসনে প্রার্থী দিয়ে কোমর বেঁধে নেমে পড়তে হবে। একাধিক আসনে প্রার্থী দিয়ে মুখ পোড়ানো ঠিক হবে না। 


```